Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২২:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪২, ২২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪২, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
শেষ মুহূর্তে এস্পির জাদুতে রিয়ালের রোমাঞ্চকর জয়
টিভি ও অনলাইনে আজকের যত খেলা
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ
সবাইকে পেছনে ফেলে ইউরোপসেরা ইয়ামাল
ভিনিসিয়াস নেই, তবুও অপ্রতিরোধ্য রিয়াল!

২ গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
২২:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪২, ২২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:৪০, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪২, ২২ নভেম্বর ২০২৬
ভিয়ারিয়ালের বিপক্ষে গোল উদযাপন করছে বার্সেলোনা। ছবি : এএফপি

মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসল বার্সেলোনা। এর কিছুক্ষণ পরই ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ এলেও পেনাল্টি মিস করে হতাশ করেন লামিনে ইয়ামাল। তবে এতকিছুর পরও ভেঙে পড়েনি দল, বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর হয়ে ওঠে তারা। অনেক সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধের তিন গোলে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

আজ রোববার (২২ নভেম্বর) ক্যাম্প ন্যূ-তে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাহন বুকানন ও টানি ওলুওয়াসেয়ির গোলে পিছিয়ে পড়ার পর দলকে লড়াইয়ে ফেরান জেরার্দ মার্টিন ও ফের্মিন লোপেস। এরপর ভিয়ারিয়ালের আত্মঘাতী গোলে লিড নেয় বার্সা। সেটাতেই জয় নিশ্চিত হয় তাদের। শেষের কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলে সফরকারীরা।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করলো বার্সা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ৩ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, এই হারে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে নেমে গেছে ভিয়ারিয়াল।

পুরো ম্যাচের চিত্রটা যেন দুই ভাগে ভাগ করা যায়। শুরুতে দুই গোল হওয়ার আগ পর্যন্ত দাপট দেখায় ভিয়ারিয়াল। পুরো ম্যাচে গোলের জন্য চারটি শট নিয়ে ওই দুটিই লক্ষ্যে ছিল তাদের। অন্যদিকে, ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখা বার্সেলোনা ৩০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের শুরুটা রীতিমতো দুঃস্বপ্নের মতো হয় বার্সেলোনার। প্রথম সাত মিনিটেই দুই গোল খেয়ে বসে তারা। পঞ্চম মিনিটে ফের্মিন লোপেসের বড় ভুলের খেসারত দিতে হয় দলকে। নিজেদের সীমানায় চাপের মুখে না দেখেই ডান দিকে বল বাড়ান তিনি। বল ধরে কিছুটা এগিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন বুকানন।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের গোল হজম করে বসে স্বাগতিকরা। দ্রুতগতির পাল্টা আক্রমণে সবাইকে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ওলুওয়াসেয়ি।

দুই গোল হজমের পর যেন নড়েচড়ে বসে বার্সা। একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা মিলছিল না। ২০তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়া ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেয়ি। ভিএআর মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক নিতে গিয়ে বল বাতাসে একটু সরে যাওয়ায় মনোযোগে চিড় ধরে ইয়ামালের। তার শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

ম্যাচের ৩৬তম মিনিটে আবারও হতাশ করেন ইয়ামাল। বক্সে ঢুকে সিদ্ধান্ত নিতে দেরি করায় তার শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে যায়। দুই মিনিট পর ইয়ামালের দারুণ পাস পেয়েও শট নিতে ব্যর্থ হন অধিনায়ক রাফিনিয়া। বিরতির ঠিক আগে বক্সে ঢুকে ইয়ামালের শট আটকালেও আলগা বল কাজে লাগাতে পারেননি লোপেস ও গার্সিয়া।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে বার্সেলোনা। ৫৩তম মিনিটে লোপেসের জোরালো শট দারুণভাবে বাঁচান গোলরক্ষক পেতার গুলাসি। এরপর কর্নার থেকে মার্ক বের্নালের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর জুয়াও কান্সেলোর শটও রুখে দেন এই হাঙ্গেরিয়ান গোলরক্ষক।

অবশেষে ম্যাচের ৫৭তম মিনিটে গোলের খরা কাটে বার্সেলোনার। ছোট করে নেওয়া কর্নার থেকে পেদ্রির ক্রসে দারুণ হেডে ব্যবধান কমান ডিফেন্ডার মার্তিন। চার মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক থেকে জটলার ভেতর দিয়ে বল বাড়ান ইয়ামাল। ফাঁকায় থাকা লোপেস জোরালো শটে বল জালে জড়ান।

দুই গোল হজম করে এলোমেলো হয়ে পড়া ভিয়ারিয়াল ৬৭তম মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে। ডান দিক থেকে লোপেসের পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ডিফেন্ডার পাও নাভারো।

এগিয়ে যাওয়ার পর কিছুটা বিপাকে পড়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৭৩তম মিনিটে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্মিন লোপেজ। 

এরপরও অবশ্য গোলের সুযোগ পেয়েছিল বার্সা। ম্যাচের ৮৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও গুলাসির দৃঢ়তায় পারেননি দানি ওলমো। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো।

লা লিগা বার্সেলোনা

সংশ্লিষ্ট সংবাদ: লা লিগা

১১ অক্টোবর ২০২৬
অব্যবস্থাপনায় সমর্থকদের ক্ষোভে মাঠে গড়াল না রায়ো ভায়েকানোর ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাতলেটিকোর স্কোয়াড থেকে বাদ পড়লেন আলভারেজ
২৫ জুলাই ২০২৬
ফিরছে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেঞ্চুরিয়নে চমক দেখাবে বাংলাদেশ?
  2. বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি
  3. শেষ মুহূর্তে এস্পির জাদুতে রিয়ালের রোমাঞ্চকর জয়
  4. টিভি ও অনলাইনে আজকের যত খেলা
  5. রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  6. আবারও হোঁচট খেল ম্যানসিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x