এশিয়ান গেমস
কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ ছিল স্বাগতিক চীন। কিন্তু আবহাওয়া খেলার উপযোগী না হওয়ায় মাঠে গড়ায়নি ম্যাচ। তবে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) জাপানের নাগোয়ায় স্থানীয় সময় সকাল ৯টায় মাঠে গড়ানোর কথা ছিল এই ম্যাচ। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করে টসও করা যায়নি। নাগোয়ায় আজকে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। যে কারণে আর খেলা সম্ভব হয়নি।
সকাল থেকে তিনবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করেন আম্পায়াররা।
ম্যাচ বাতিল হলেও বাংলাদেশ পৌঁছে গেছে সেমিফাইনালে। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে উত্তীর্ণ হবে। চীনের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় তাই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
তবে নাগোয়ায় যে বৃষ্টি হবে, এটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কারণ, নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় সেপ্টেম্বর। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ দল ঠিকমতো অনুশীলনও করতে পারেনি।
প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৯ সেপ্টেম্বর। তবে এর আগেই ফুটবল এবং ক্রিকেট ইভেন্ট আগেই শুরু করেছে আয়োজকরা।

স্পোর্টস ডেস্ক