ভারতের কাছে হেরে পাকিস্তানকে পেল বাংলাদেশ
এশিয়ান গেমসে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লক্ষ্যে ভারত পরীক্ষায় কোনো লড়াই-ই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে ১১৪ রানের বড় ব্যবধানে।
ভারতের কাছে এই হারে এশিয়ান গেমসে সোনা জয়ের আশা শেষ বাংলাদেশের। তবে এখনই পদক জয়ের লড়াই শেষ হচ্ছে না টাইগ্রেসদের। এবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের কারোগি স্পোর্টস কমপ্লেক্সে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এবারের এশিয়ান গেমসে সেমিফাইনাল খেলা চার দল–বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেছে। বৃষ্টি বাঁধায় সেই কোয়ার্টার ফাইনালও খেলা হয়নি বাংলাদেশের। নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে এসেছিল বাংলাদেশ।
আজ দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৫.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশ করতে পারে মোটে ৮১ রান। ফলে হেরে যায় ১১৪ রানের বড় ব্যবধানে। পুরো ইনিংসে বাংলাদেশের মোটে তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন।
এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় পাকিস্তান। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, এখন তৃতীয় স্থান নির্ধারণী (ব্রোঞ্জ পদক) ম্যাচে মুখোমুখি হবে দুই সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল। এই ম্যাচের জয়ী দল ফিরবে ব্রোঞ্জ পদক নিয়ে। আর হেরে যাওয়া দলকে ফিরতে হবে খালি হাতেই।

স্পোর্টস ডেস্ক