ঢাকা স্টকের প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৮ নভেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। এদিন লেনদেন কমে ৮২০ কোটি টাকায় চলে এসেছে। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৯ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট। সূচকটি...