লভ্যাংশ দেবে লোকসানি ইন্ট্রাকো
লোকসান গুনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। প্রতিষ্ঠানটির সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। ওই অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৮৮ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক