লভ্যাংশ দেবে না লোকসানি ইনটেক
লোকসান গুনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ইনটেকের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ১৪ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সাভারের রেডিও কলোনি ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউসে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক