লভ্যাংশ দেবে না লোকসানি মেট্রো স্পিনিং
লোকসান গুনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং লিমিটেড। প্রতিষ্ঠানটির সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, মেট্রো স্পিনিংয়ের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ৬২ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ এক টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে এক টাকা ৪৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সাভারের আশুলিয়ায় কোম্পানির নিজস্ব কারখানা প্রাঙ্গণে ম্যাকসনস গ্রুপ কনফারেন্স হলে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক