৭৪ মিনিটেই লেনদেন ৩৩৩ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১৪ মিনিট বা বেলা ১১টা ১৪ মিনিটে ডিএসইতে ৩৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
এ সময়ে ১০ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ৮৬৬টি শেয়ার ৮৫ হাজার ৩৯২ বার হাতবদল হয়। লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৭৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ৪৮ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৮২ দশমিক ৭৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ছয় দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫ দশমিক ৮৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৬ দশমিক ৫১ পয়েন্টে। এ সময় শেয়ার দর বেড়েছে ২৫২টির এবং কমেছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। পরিবর্তন হয়নি ৬০৫৪টি কোম্পানির শেয়ার দরে।
লেনদেন শীর্ষে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের ১৬ কোটি ৭৬ লাখ টাকা, ডরিন পাওয়ারের ১৪ কোটি ৯৪ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১৪ কোটি ৫০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৩ কোটি ৩৩ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ৪০ লাখ টাকা, বেক্সিমকোর ৯ কোটি ৪৬ লাখ টাকা এবং রানার অটোর আট কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক