Skip to main content
NTV Online

শেয়ারবাজার

শেয়ারবাজার
  • অ ফ A
  • আর্থিক প্রতিবেদন
  • লভ্যাংশ
  • রেকর্ড ডেট
  • এজিএম/ইজিএম
  • ক্রেডিট রেটিং
  • করপোরেট সংবাদ
  • আইপিও/রাইট
  • কোম্পানি
  • বাজার
  • ব্লক মার্কেট
  • বোর্ড মিটিং
  • বন্ড মার্কেট
  • সাক্ষাৎকার
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শেয়ারবাজার
  • বাজার
মোহাম্মদ আনিসুজ্জামান
২০:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ১৬ নভেম্বর ২০২৬
মোহাম্মদ আনিসুজ্জামান
২০:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
১২০ শতাংশ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
Sale of Used Vehicles of One Bank PLC
ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার
মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার

দেশের ব্যাংক খাত

শেয়ার দর ও পিই রেশিও অনুকূলে, তবু বিমুখ বিনিয়োগকারীরা

মোহাম্মদ আনিসুজ্জামান
২০:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ১৬ নভেম্বর ২০২৬
মোহাম্মদ আনিসুজ্জামান
২০:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ১৬ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতের শেয়ারের দর কম, মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ছয় পয়েন্টের ঘরে। ৭৭ শতাংশ ব্যাংক প্রতিষ্ঠানের শেয়ারের দর তাদের সম্পদমূল্যের নিচে। একইসঙ্গে ৩৯ শতাংশ ব্যাংকের শেয়ারের দর ফেসভ্যালুর নিচে রয়েছে। সাধারণ হিসাবে এমন শেয়ার বিনিয়োগের জন্য আকর্ষণীয় হওয়ার কথা। কিন্তু দেশের পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র।

কম দরেও এসব শেয়ার কিনতে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। ব্যাংকের শেয়ারে যেন ক্রেতা-সংকট ধীরে ধীরে তীব্র হচ্ছে।

এক সময় পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ছিল ব্যাংকের শেয়ার। নিয়মিত লভ্যাংশ ও তুলনামূলক স্থিতিশীল ব্যবসার কারণে বিনিয়োগকারীদের কাছে ব্যাংকের শেয়ার আলাদা কদর ছিল। বিনিয়োগের প্রাণকেন্দ্রে ছিল এই খাতটি। কিন্তু সেই অবস্থান এখন অনেকটাই হারিয়েছে ব্যাংক খাত। দিনদিন কমছে বিনিয়োগকারীদের আগ্রহ। বাড়ছে আস্থার সংকট। বিনিয়োগকারীরা ঝুঁকছে অন্য খাতে।

হালনাগাদ হিসাব অনুযায়ী, ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ গত সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ১৮ লাখ তিন হাজার ৮৩৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। সরকারি, বেসরকারি, বিশেষ ও বিদেশি মিলে দেশে মোট ৬০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক।

তালিকাভুক্তির ১০-১২টি ব্যাংক ভালো করলেও অন্যগুলো বিভিন্ন অনিয়ম ও খেলাপি ঋণের কারণে এগিয়ে আসতে পারেনি। অনিয়ম ও ঋণের ভারে ইতোমধ্যে পাঁচ ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। লেনদেন বন্ধ করা এই পাঁচ ব্যাংক ভেঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার। একীভূত পাঁচ ব্যাংক প্রতিষ্ঠান হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এখন তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের শেয়ার পুঁজিবাজারে লেনদেন চলছে।

সম্প্রতি প্রকাশিত ৩০টি ব্যাংকের তৃতীয় প্রান্তিক ও একটির ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ৩১টি ব্যাংকের মধ্যে ১৭টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। সাতটির মুনাফা কমেছে এবং সাতটি ব্যাংক লোকসানে ডুবেছে। এসব মধ্যে ২৪টির ব্যাংকের শেয়ার দর সম্পদমূল্যের নিচে রয়েছে। তিনটির শেয়ার দর সম্পদমূল্যের ওপরে রয়েছে। বাকি চারটি ব্যাংকের সম্পদমূল্যই নেগেটিভে ডুবেছে। এখন ৩১টি ব্যাংকের মধ্যে ১২টির শেয়ারপ্রতি দর ফেসভ্যালুর নিচে রয়েছে। বিনিয়োগকারীদের অনীহার এতোই যে পাঁচ ব্যাংকের শেয়ারপ্রতি দর পাঁচ-চার টাকা এবং এর নিচেও দর রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রান্তিকে মুনাফা বৃদ্ধির ১৭টি প্রতিষ্ঠান হলো— আল-আরাফাহ্ ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক, শাহজালাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

সর্বশেষ প্রান্তিকে মুনাফা কমার সাতটি প্রতিষ্ঠান হলো— ঢাকা ব্যাংক, মাকের্ন্টাইল ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। একইসঙ্গে সবশেষ প্রান্তিকে লোকসানে থাকা সাতটি প্রতিষ্ঠন হলো— এবি ব্যাংক, আইসিবি ইসলাম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং রূপালী ব্যাংক।

১২ নভেম্বর ডিএসইর পিই রেশিও আট দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে। একইসঙ্গে ডিএসইতে খাতভিত্তিক হিসেবে ব্যাংক খাতের পিই রেশিও ছয় দশমিক ৩৫ পয়েন্টে অবস্থানে করেছে। সেই হিসাবে ব্যাংক খাতটি বিনিয়োগ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থানে রয়েছে।

পুঁজিবাজারের কোনো কোম্পানির পিই রেশিও যদি সিঙ্গেল ডিজিটে থাকে, তাহলে সেখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ধরে নেওয়া হয়। এছাড়া পিই রেশিও যদি ১৫ পয়েন্ট পর্যন্ত অবস্থান করে, তবে সেখানেও বিনিয়োগ নিরাপদ বলে ধরা হয়ে থাকে।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ব্যাংকের খেলাপি ঋণের পাহাড়, ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ঘাটতি, প্রত্যাশিত লভ্যাংশ না পাওয়াসহ সুশাসনের অভাব এ পরিস্থিতির জন্য দায়ী। অনেক ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ফলে শেয়ারের দর কম হলেও বিনিয়োগে সাহস পাচ্ছেন না তারা।

ডিএসইতে ব্যাংক খাতের শেয়ারের পিই রেশিও আটের ঘরে নেমে আসা আপাতদৃষ্টিতে কম মূল্যায়নের ইঙ্গিত দেয়। তবে যদি কোনো কোম্পানি লোকসানে থাকে, সেখানে পিই রেশিও বের করা সম্ভব না। একইভাবে শেয়ার দর সম্পদমূল্যের নিচে থাকাও অবমূল্যায়নের চিত্রও তুলে ধরে। কিন্তু বিনিয়োগকারীরা এখন শুধু কম দর দেখছেন না, দেখছেন ব্যাংকের ভবিষ্যৎ কতটা নিরাপদ। কয়েক বছর লভ্যাংশ না দেওয়ায় এরই মধ্যে লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ১৫টি ব্যাংক জেড ক্যাটাগরি ও একটি বি ক্যাটাগরিতে নেমে এসেছে। এতে ব্যাংক খাতের দুর্বলতা আরও ফুঁঠে ওঠেছে।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের শেয়ারের দর বাড়াতে শুধু কম দর ও কম পিই রেশিও যথেষ্ট নয়। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, প্রভিশন ঘাটতি পূরণ, সুশাসন নিশ্চিত করা এবং নিয়মিত লভ্যাংশ দেওয়ার সক্ষমতা ফিরিয়ে আনতে হবে। ব্যাংকগুলোর আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো কঠিন হবে। সব মিলিয়ে ব্যাংকের শেয়ারে এখন এক অদ্ভুত পরিস্থিতি চলছে। দর কম, সম্পদমূল্যের তুলনায় অবমূল্যায়িত, পিই রেশিও ছয় পয়েন্টের ঘরে থাকার পরও ক্রেতা নেই। ব্যাংকের শেয়ারের সবচেয়ে বড় সংকট এখন দরের নয়, আস্থার।

ব্যাংক খাতে একটা বিশাল লম্বা সময় নৈরাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে সুশাসন মাত্রাতিরিক্তভাবে লঙ্ঘন করা হয়েছে জানিয়ে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারে যত সংখ্যক ব্যাংক ছিল, তার খুব অল্প ব্যাংক সঠিকভাবে পরিচালনা হয়েছে বিগত সময়ে। ওই সময় যারা সঠিকভাবে চালিয়েছে তারাই ভালো করছে। তার সংখ্যা ১০টির বেশি হবে না।

যেসব ব্যাংক ভালো রিটার্ন দিত, গত ৮ থেকে ১০ বছরে সেসব ব্যাংক এমন অবস্থায় চলে গিয়েছে যে নূন্যতম রুলস, রেগুলেশনস, ব্যাংক আইন যেটা আছে, সুশাসন, দায়বদ্ধতা কিছুই না বললেই চলে জানিয়ে সাইফুল ইসলাম বলেন, এরপরও পুঁজিবাজারের ১৭টা ব্যাংক গ্রোথ দেখিয়েছে, সেটাও খুব বিশ্বাসযোগ্য করা যাচ্ছে না। কারণ ওই ভালো থাকা আগের ১০টা ব্যাংকের উপর মানুষ ভরসা করতে পারছে না। তার ওপরে বাড়তি আরও সাত ব্যাংকের ওপরে বিনিয়োগকারীরা ভরসা করবে, এ নিয়ে চিন্তায় পড়েছে। এ কারণেই বিনিয়োগকারীদেরকে আমরা ব্যাংকের বিনিয়োগে ফিরিয়ে আনতে পারছি না। তবে এটা সত্যি যে ব্যাংকগুলো আগের চেয়ে ভালো করছে। নিশ্চয় বিনিয়োগকারীরা সেসব পর্যবেক্ষণ করছেন। আশা করি, আস্থা বাড়লে সামনে এ খাতের প্রতি তাদের আগ্রহ বাড়বে।

গত এক দশকে রাজনৈতিক প্রভাব ও জামানত ছাড়াই বড় অঙ্কের ঋণ বিতরণের কারণে ব্যাংক খাতের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়েছে জানিয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, পর্যাপ্ত প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ছাড়াই ঋণ বিতরণ এবং কাগজে-কলমে ভাল রেটিং দেখানো সত্ত্বেও অনেক ব্যাংক শেষ পর্যন্ত দেউলিয়া বা সংকটে পড়েছে, যা পরে বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের ফাটল ধরিয়েছে।

বিনিয়োগকারীদের ভয়ের জায়গা হলো মূলধন এবং ঋণের বিশাল ব্যবধান জানিয়ে মিনহাজ মান্নান বলেন, একটি ব্যাংকের পরিশোধিত মূলধন যেখানে এক হাজার কোটি টাকার বিপরীতে ঋণ যদি ৭০ হাজার কোটি টাকা হয়, তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যে আমানতকারীদের অর্থ কতটা নিরাপদ। আমানতকারীর টাকা ফেরত দেওয়ার দায়বদ্ধতা ব্যাংকের থাকলেও বড় অংকের ঋণ খেলাপি হয়ে গেলে, সেই চাপ সামলানো ব্যাংকগুলোর জন্য অসম্ভব হয়ে পড়ে, যার চরম মূল্য দিতে হচ্ছে শেয়ারহোল্ডারদের।

একীভূত হওয়ার কারণে তালিকাভুক্ত ৫টি ব্যাংকের লেনদেন বন্ধ, যা বিনিয়োগকারীর মনে ব্যাপক প্রভাব পড়েছে, তাই অনেকটা অনাস্থার কারণে ব্যাংক শেয়ারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে বিনিয়োগকারীরা জানিয়ে মিনহাজ মান্নান বলেন, অনেক ব্যাংকের শেয়ারের দর তার সম্পদমূল্যের চেয়ে অনেক কম রয়েছে। তবুও বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ার কিনছেন না, কারণ তাদের শঙ্কা ভবিষ্যতে এক্সিম ব্যাংকের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই বিনিয়োগকারীরা এখন ভালো ও স্থিতিশীল বেশকিছু ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে বিনিয়োগ করতে আস্থাবোধ করছেন না।

৩১টি ব্যাংকের সবশেষ তথ্য তুলে ধরা হলো—

ব্র্যাক ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে সাত টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল পাঁচ টাকা ২৯ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৩ টাকা ৭৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪০ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ৬৫ টাকা ৮০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ছয় দশমিক ৪১ পয়েন্টে।

সিটি ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল চার টাকা ১৩ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৭২ টাকা ৭২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ২৮ টাকা ৮০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে চার দশমিক ৩৫ পয়েন্টে।

ব্যাংক এশিয়ার চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমিন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৩৭ পয়সা। তিন প্রান্তিকে সমিন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৬৬ টাকা ১৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমিন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৬ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে চার দশমিক শূন্য সাত পয়েন্টে।

ঢাকা ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৩৩ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে সাত টাকা ৬৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৭ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১১ টাকা ৩০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে সাত দশমিক ৫৭ পয়েন্টে।

ডাচ্ বাংলা ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ছয় টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৫২ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৩ টাকা ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৫ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ৪৫ টাকা ৫০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৫৫ পয়েন্টে। 

ইস্টার্ন ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ৫৬ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১১ টাকা ২৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ২৩ টাকা ৪০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে চার দশমিক ২৮ পয়েন্টে।

আল-আরাফাহ্ ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩৪ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৪ টাকা ৮০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ১২ দশমিক ৪৭ পয়েন্টে।

যমুনা ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে পাঁচ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল চার টাকা ৪৪ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৭৫ টাকা ৮৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৪ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ২৪ টাকা ১০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে তিন দশমিক ৩৮ পয়েন্টে।

মার্কেন্টাইল ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৮৭ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৬৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৬ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ছয় টাকা ৫০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৪ পয়েন্টে।

মিডল্যান্ড ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা পাঁচ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫৮ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে সাত টাকা ৩৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৯ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৭ টাকা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ১২ দশমিক ১৪ পয়েন্টে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৯২ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৯ টাকা ৬৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২৭ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১২ টাকা ৪০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে পাঁচ দশমিক ২৮ পয়েন্টে।

এনসিসি ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা এক পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৯৭ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৫ টাকা ৫৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৮ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৫ টাকা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে তিন দশমিক ৭৪ পয়েন্টে।

এনআরবি ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল দুই টাকা এক পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২৬ টাকা ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ছয় টাকা ৬০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ৩৩ পয়েন্টে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১১ টাকা ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ৯ টাকা ৩০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ১১ দশমিক ৯০ পয়েন্টে।

ওয়ান ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা সাত পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে তিন টাকা ছয় পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ছয় টাকা ৮০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৮০ পয়েন্টে।

প্রাইম ব্যাংকের চলতি বছরের (২০২৬) প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে পাঁচ টাকা ৬২ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল পাঁচ টাকা ১৬ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৯ টাকা ৬৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৯ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ২৯ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে তিন দশমিক ৮৭ পয়েন্টে।

পূবালী ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল পাঁচ টাকা ৮৩ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৭৩ টাকা ৮২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫৬ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ৪৩ টাকা ১০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে তিন দশমিক ১৮ পয়েন্টে।

সাউথইস্ট ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৯১ টাকা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৩৭ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৮ টাকা ৩৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৬ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১১ টাকা ৯০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে চার দশমিক ৬৭ পয়েন্টে।

শাহজালাল ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ৫০ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৬ টাকা ৬১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৭ টাকা ৩০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে তিন দশমিক ২৪ পয়েন্টে।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৫ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে তিন টাকা ২৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ছয় টাকা ২০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৫ পয়েন্টে।

ট্রাস্ট ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ১৭ টাকা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৫৫ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩০ টাকা ৮৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৬ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৩ টাকা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে চার দশমিক ৪৯ পয়েন্টে।

উত্তরা ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৭৬ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৭ টাকা দুই পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৯ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ২১ টাকা ১০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে চার দশমিক ৪৬ পয়েন্টে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ২০ টাকা ৫৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় আট টাকা ৯০ পয়সা। এদিন পিই রেশিও দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৭ পয়েন্টে।

এবি ব্যাংকের চলতি বছরের (২০২৬) প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ছয় টাকা ৯৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ৬৭ টাকা ৭৮ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় চার টাকা ২০ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা সাত পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৯ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৪২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ২৩ টাকা সাত পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় দুই টাকা ৫০ পয়সা।

আইএফআইসি ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা চার পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ টাকা ৪০ পয়সা। তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ চার টাকা ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ আট টাকা পাঁচ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় পাঁচ টাকা।

ইসলামী ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬২ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৩৬ টাকা ১২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ২১ টাকা ৩০ পয়সা।

ন্যাশনাল ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল চার টাকা ৫০ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ তিন টাকা ৪৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ১৭ টাকা ৭৭ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় তিন টাকা ৬০ পয়সা।

প্রিমিয়ার ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে চার টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল পাঁচ টাকা ৪৯ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২৪ টাকা ৯৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা সাত পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় পাঁচ টাকা ৮০ পয়সা।

রূপালী ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৬৮ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ তিন টাকা ৭৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে আট টাকা ৪৯ পয়সা। গত ১২ নভেম্বর ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় ১৫ টাকা ২০ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংকের চলতি বছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩৪ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ এক টাকা ৪৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৬ পয়সা। গত ১২ নভেম্বর শেয়ারের ক্লোজিং শেয়ার দর দাঁড়ায় তিন টাকা ৯০ পয়সা।

ব্যাংক শেয়ারবাজার

সংশ্লিষ্ট সংবাদ: ব্যাংক

০৪ নভেম্বর ২০২৬
মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার
১৭ অক্টোবর ২০২৬
আজ খোলা থাকবে ব্যাংক-পুঁজিবাজার
১৬ অক্টোবর ২০২৬
শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উত্থান সূচকের ২২ মিনিটে শতকোটি টাকার লেনদেন
  2. কো-রোরের শেয়ার কিনবে এসিআই
  3. ভেষজ ওষুধ উৎপাদনে বেক্সিমকো ফার্মার নতুন প্রতিষ্ঠান
  4. ঢাকা স্টকের সূচকসহ বেড়েছে লেনদেনও
  5. নামমাত্র লভ্যাংশ দেবে লোকসানি বিডি থাই ফুড
  6. নামমাত্র লভ্যাংশ দেবে লোকসানি একমি পেস্টিসাইডস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x