ডায়াবেটিস থাকলে দিনে কয়টি রুটি খাবেন?
ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন। বিশেষ করে ভাতের পরিবর্তে রুটিকে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বেছে নেন। তবে রুটি উপকারী হলেও তা ইচ্ছেমতো খাওয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত রুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি ওজন বৃদ্ধির ঝুঁকিও তৈরি হতে পারে। তাই রুটি খাওয়ার ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি।
ইদানীং অনেকেই ভাতের পরিবর্তে রুটি খাচ্ছেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা রুটি খান। রুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন পাওয়া যায়। যা শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে।
বিশেষ করে গমের আটার রুটিতে অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়, যা আমাদের শরীরে শক্তি বজায় রাখে। কিন্তু কখনোও কি ভেবে দেখেছেন দিনে কয়টি রুটি খেতে হবে?
গবেষণায় দেখা গেছে, ভাতের তুলনায় রুটিতে ক্যালরির পরিমাণ অনেক বেশি। এককাপ সিদ্ধ আটায় আছে ২২৮ কিলোক্যালরি, যেখানে এককাপ ভাতে থাকে মাত্র ১৯৪ কিলোক্যালরি। সকালে নারীদের মাত্র দুটি এবং পুরুষদের তিনটি রুটি খাওয়া উচিত।
রাতে আপনার প্রয়োজন অনুযায়ী রুটি খেতে পারেন। তবে ৩-৪ টির বেশি রুটি হজম করতে সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিস আছে বা যারা ওজন কমাতে চান, তারা দুইটি রুটি ও সবুজ শাকসবজি খেতে পারেন।
অন্যদিকে, প্রয়োজনের তুলনায় বেশি গমের রুটি খেলে শরীরে কার্বোহাইড্রেট ও গ্লুটেনের পরিমাণ বেড়ে গেলে চর্বি জমতে শুরু করে।
গমের রুটি বেশি খেলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়। গমে বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায়। যার কারণে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে।
যেহেতু রুটি শরীরে শক্তি দেয়, তাই এটি সম্পূর্ণরুপে খাওয়া ছেড়ে দেওয়ার পরিবর্তে কমানো যেতে পারে।
সূত্র: আজতক বাংলা

ফিচার ডেস্ক