Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৩:০৫, ১১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৮, ১১ জুন ২০২৬
ফিচার ডেস্ক
১৩:০৫, ১১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৮, ১১ জুন ২০২৬
আরও খবর
শুধু রঙ দেখে নয়, বোঁটার গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি?
গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান
শনিবারের দুপুরে কেন ‘ফিজোয়াদা’য় মাতে পুরো ব্রাজিল?
আর্জেন্টিনার ‘আসাদো’ কেন বিশ্বখ্যাত জানেন?
ডায়েট ভুলে পিজা ও ক্রিসেন্ট স্যান্ডউইচে মাতলেন রাকুল প্রীত!

দৃষ্টিশক্তির আলোয় জীবন বদলানোর কারিগর

ফিচার ডেস্ক
১৩:০৫, ১১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৮, ১১ জুন ২০২৬
ফিচার ডেস্ক
১৩:০৫, ১১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৮, ১১ জুন ২০২৬

সিরাজগঞ্জের চরাঞ্চলের বাসিন্দা রহিমা খাতুন (৪৮) বহু বছর ধরে সেলাইয়ের কাজ করে সংসার চালান। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুইয়ে সুতা পরানো, কাপড়ের সূক্ষ্ম নকশা দেখা কিংবা হিসাবের খাতায় সংখ্যা পড়া তার জন্য কঠিন হয়ে উঠতে থাকে। প্রতিদিনের কাজ ধীর হয়ে যায়, আয় কমতে থাকে। তিনি ভাবতেন, হয়তো বয়সের কারণেই এমন হচ্ছে।

একদিন স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর মাধ্যমে চোখ পরীক্ষা করান রহিমা। মাত্র কয়েক মিনিটের পরীক্ষার পর তিনি একটি রিডিং গ্লাস পান। চশমা চোখে দেওয়ার পর প্রথমবারের মতো স্পষ্ট দেখতে পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। সেই দিন থেকে তার কাজের গতি বেড়েছে, আয় বেড়েছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে।

রহিমার গল্পটি ব্যতিক্রম নয়। বাংলাদেশের লাখো মানুষ প্রতিদিন এমন এক সমস্যার সঙ্গে লড়াই করছেন, যার সমাধান হতে পারে একটি সাধারণ চশমা। অথচ প্রয়োজন থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ সেই সেবার নাগাল পান না।

স্পষ্ট দেখতে পাওয়ার ক্ষমতা শুধু একটি স্বাস্থ্যগত বিষয় নয়; এটি মানুষের জীবিকা, মর্যাদা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার সঙ্গে সরাসরি জড়িত। এই উপলব্ধি থেকেই ২০০১ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সামাজিক উন্নয়ন সংস্থা ভিশনস্প্রিং। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বিশ্বের ১৪ মিলিয়নেরও বেশি মানুষের দৃষ্টিশক্তি সংশোধনে সহায়তা করেছে। এর ফলে বিশ্বব্যাপী ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে ভিশনস্প্রিং প্রায় দুই দশক ধরে কাজ করছে। বর্তমানে দেশের প্রায় ২.৭ কোটি মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে ৩৫ থেকে ৬৫ বছর বয়সী গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ কাছের জিনিস স্পষ্ট দেখতে না পারার সমস্যায় আক্রান্ত। এর প্রভাব পড়ে তাদের উৎপাদনশীলতা, আয় এবং পারিবারিক জীবনে।

যখন একজন কৃষক বীজের প্যাকেটের নির্দেশনা পড়তে পারেন না, একজন গার্মেন্টস কর্মী কাপড়ের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত করতে পারেন না, কিংবা একজন মা সন্তানের পড়াশোনায় সাহায্য করতে পারেন না—তখন বিষয়টি কেবল চোখের সমস্যা থাকে না; এটি হয়ে ওঠে উন্নয়ন ও অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভিশনস্প্রিং বাংলাদেশে তিনটি উদ্ভাবনী মডেলের মাধ্যমে কাজ করছে। ‘জীবিকা উন্নয়নে রিডিং গ্লাস’ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস’ উদ্যোগের আওতায় কারখানার শ্রমিকদের কর্মস্থলেই চোখ পরীক্ষা ও চশমা সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ফার্মেসিভিত্তিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

২০২৪ সাল পর্যন্ত ভিশনস্প্রিং বাংলাদেশে প্রায় ১ কোটি ২৮ লাখ মানুষের চোখ পরীক্ষা করেছে এবং ২৮ লাখের বেশি মানসম্মত ও সাশ্রয়ী চশমা বিতরণ করেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এসব উদ্যোগ দেশের অর্থনীতিতে প্রায় ৬০৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য আয় সৃষ্টিতে ভূমিকা রাখছে।

এই সাফল্যের পেছনে রয়েছে ব্র্যাক, সাজিদা ফাউন্ডেশন, দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় ফার্মেসি নেটওয়ার্কের মতো অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টা।

একটি সাধারণ চশমা হয়তো খুব বড় কোনো প্রযুক্তি নয়। কিন্তু একজন মানুষের কাছে এটি হতে পারে নতুন করে কাজ করার সুযোগ, সন্তানের মুখ স্পষ্টভাবে দেখার আনন্দ কিংবা দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসার একটি সম্ভাবনার দরজা। আর সেই সম্ভাবনার আলোই দেশের লাখো মানুষের জীবনে পৌঁছে দিচ্ছে ভিশনস্প্রিং।

 

জীবনধারা

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

৭ ঘন্টা আগে
শুধু রঙ দেখে নয়, বোঁটার গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি?
১৩ জুন ২০২৬
গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান
০৯ জুন ২০২৬
শনিবারের দুপুরে কেন ‘ফিজোয়াদা’য় মাতে পুরো ব্রাজিল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জোছনা রাতে সমুদ্রের কোল ঘেঁষে মেহজাবীনের রোমান্টিক ডিনার, ছবি ভাইরাল
  2. গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান
  3. দৃষ্টিশক্তির আলোয় জীবন বদলানোর কারিগর
  4. শনিবারের দুপুরে কেন ‘ফিজোয়াদা’য় মাতে পুরো ব্রাজিল?
  5. আর্জেন্টিনার ‘আসাদো’ কেন বিশ্বখ্যাত জানেন?
  6. ডায়েট ভুলে পিজা ও ক্রিসেন্ট স্যান্ডউইচে মাতলেন রাকুল প্রীত!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x