Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ০৩ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই, বদলে ফেলুন ৫ অভ্যাস
ভক্তদের মাঝরাতে ফোন করতে বলেছিলেন শাহরুখ, দিয়েছিলেন নম্বরও!
সত্তরের দশকের রেট্রো ভাইবে মাধুরী
দেশি লুকে প্রিয়াঙ্কা! জুঁই ফুলের খোপা,মায়াবী চাহনিতে নেটদুনিয়ায় ঝড়

দার্জিলিংয়ে হানিমুন করেছিলেন শাহরুখ-গৌরী! কোন সেই হোটেল, এক রাতের খরচ কত?

ফিচার ডেস্ক
১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ০৩ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৩, ০৩ নভেম্বর ২০২৬

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের প্রেম কাহিনি রূপকথার হার মানায়। আজকের মতো সেই জৌলুসপূর্ণ দিনগুলিতে তাঁরা ছিলেন সাধারণ এক তরুণ-তরুণী। ১৯৯১ সালে সদ্য বিবাহিত এই দম্পতির জীবনে তখন অর্থনৈতিক সংগ্রাম ছিল নিত্যসঙ্গী। অথচ নববধূর কাছে করা কথা রাখার জেদ আর ভালোবাসার কাছে হার মেনেছিল সব প্রতিকূলতা।

প্যারিসের টিকিট কাটার সামর্থ্য না থাকলেও শাহরুখ ঠিকই খুঁজে নিয়েছিলেন ভালোবাসার অন্য এক ঠিকানা, যা আজও দার্জিলিংয়ের পাহাড়ি কুয়াশার মাঝে এক অমর প্রেমের স্মৃতি হয়ে বেঁচে আছে।

সালটা ১৯৯১। সদ্য বিবাহিত শাহরুখ খান তখন কেবল বলিউডে নিজের ভাগ্য পরীক্ষার চেষ্টা করছেন, ইন্ডাস্ট্রিতে পাকা জায়গা তৈরি হতে তখনো ঢের বাকি। নতুন বউ গৌরীকে কথা দিয়েছিলেন মধুচন্দ্রিমায় প্যারিস ঘুরিয়ে আনবেন। কিন্তু পকেটে হাত দিয়ে দেখলেন, প্যারিসের দুটো প্লেনের টিকিট কেনার মতো পর্যাপ্ত টাকাও তাঁর কাছে নেই। কী করবেন ভেবে না পেয়ে সুযোগ এল ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির হাত ধরে। এই ছবির একটি গানের শুটিংয়ের জন্য যখন দার্জিলিংকে বেছে নেওয়া হলো, তখন বিন্দুমাত্র দেরি না করে গৌরীকে সঙ্গে নিয়ে সোজা পাহাড়ে পাড়ি দিলেন উদীয়মান অভিনেতা। কুয়াশায় মোড়া পাহাড়ি উপত্যকা গৌরীকে দেখিয়ে শাহরুখ বলেছিলেন, ‘‘এটাই আমাদের প্যারিস!’’

যে ঐতিহাসিক হোটেলে সেদিন নতুন বউকে নিয়ে রাত কাটিয়েছিলেন শাহরুখ ও গৌরী, আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে সেই বিখ্যাত হেরিটেজ হোটেল ‘দ্য এলগিন’। ১৮৮৭ সালে মূল জায়গাটিতে কোচবিহারের মহারাজার প্রাসাদ ছিল, যেখানে রাজকীয় অতিথিদের নিয়ে পার্টি বসত। পরবর্তী সময়ে ব্রিটিশ আমল পেরিয়ে ১৯৬৯ সালে হোটেলটি কিনে নেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী ওবেরয় পরিবারের কে.সি. ওবেরয়। বর্তমানে এর মালিক বি.আর. ওবেরয়, যাকে স্থানীয়রা ‘ডায়মন্ড ওবেরয়’ নামে চেনেন। পালিশ করা কাঠের মেঝে, পুরোনো আমলের প্রাচীন আসবাবপত্র আর ফায়ারপ্লেসের ছোঁয়া হোটেলটির অন্দরে আজও ব্রিটিশ আমলের রাজকীয় ঐতিহ্য টিকিয়ে রেখেছে। শুধু শাহরুখ-গৌরী নন, এই ঐতিহাসিক হেরিটেজের আতিথেয়তা উপভোগ করেছেন ফরাসি লেখক ডমিনিক লাপিয়ের, সাংবাদিক মার্ক টালি এবং মডেল-অভিনেতা মিলিন্দ সোমনের মতো বিখ্যাত ব্যক্তিত্বরাও।

দার্জিলিং ম্যালের থেকে মাত্র ৫ মিনিটের হাঁটাপথ এবং টয় ট্রেন স্টেশন থেকে ৪ মিনিটের দূরত্বে অবস্থিত এই হোটেলে মোট ২৫টি ডিলাক্স রুম ও স্যুট রয়েছে। পর্যটকদের ভিড় থেকে দূরে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটি আদর্শ। হোটেলের ভেতরে রয়েছে তিনটি অসাধারণ রেস্তোরাঁ লাইভ পিয়ানো বাজনা সমেত মূল ‘অর্কিড ডাইনিং রুম’, পাহাড়ি চা ও কুকিজের জন্য বিখ্যাত ‘টি লাউঞ্জ অ্যান্ড টিম্বার বার’ এবং খোলা আকাশের নীচে আড্ডার জন্য ‘গার্ডেন গাজ়েবো’। ডিলাক্স রুম থেকে শুরু করে অ্যাটিক ও স্যুট সব মিলিয়ে পর্যটনের মরশুমে এখানে একরাত কাটানোর ন্যূনতম খরচ প্রায় ১২ হাজার টাকা। পুরোনো দিনের নস্টালজিয়া আর পাহাড়ি রোমান্টিকতার ছোঁয়া পেতে আজও ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ‘দ্য এলগিন’।

জীবনধারা শাহরুখ খান গৌরী খান দার্জিলিং

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

০৯ নভেম্বর ২০২৬
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
০৫ নভেম্বর ২০২৬
রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই, বদলে ফেলুন ৫ অভ্যাস
০৩ নভেম্বর ২০২৬
সত্তরের দশকের রেট্রো ভাইবে মাধুরী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কারিনার গলায় ৩৫ ক্যারেট পান্না! রাজকীয় লুকের আড়ালে কোন গুপ্তধন?
  2. প্রোপোজ করতে চান? জেনে নিন ‘হ্যাঁ’ শোনার গোপন ১৩ টিপস!
  3. মুঘল ও রাজস্থানি ঐতিহ্যে আলিয়া
  4. আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
  5. সঙ্গীর এক্সের সঙ্গে বন্ধুত্ব, মেনে নিতে কষ্ট হলে কী করবেন?
  6. রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই, বদলে ফেলুন ৫ অভ্যাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x