বাতের ব্যথায় নিজে থেকে ওষুধ খেলে কী হয়?
অনেকে বাতের ব্যথায় নিজে থেকেই ওষুধ খেয়ে নেয়। বিষয়টি উপকারের চেয়ে অপকারই করতে পারে। যেকোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া প্রয়োজন।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৬৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শামীম আহম্মেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাতের ব্যথায় নিজে থেকে ওষুধ খাওয়া কতটা ক্ষতিকর?
উত্তর : বাতের ব্যথা নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট করা উচিত যে এটা কোন ধরনের ব্যথা, কোন ধরনের বাত। বাত বিভিন্ন কারণে হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়াটাই ভালো।

ফিচার ডেস্ক