ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে আক্রান্ত সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে একদিনে সর্বোচ্চ এক হাজার ৮৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২২ দিনে ৯৮ জন,...