বেবি পাউডার কি নিরাপদ?
বেশির ভাগ মা নবজাতক শিশুর ক্ষেত্রে ট্যালকম বেবি পাওডার ব্যবহার করেন। তবে এটি কি নিরাপদ? এ থেকে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রেগনেন্সি ও প্যারেন্টিং বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
ট্যালকম পাউডার তৈরি হয় ট্যাল্ক দিয়ে। ট্যাল্ক একধরনের মিনারেল। এর মধ্যে রয়েছে এসবেসটস। এসবেসটসে আছে ম্যাগনেসিয়াম, অক্সিজেন, সিলিকন ইত্যাদি। কিছু বেবি পাউডার তৈরি হয় কর্ন স্ট্রাচ দিয়ে।
কিছু গবেষণায় বলা হয়, শিশুদের ক্ষেত্রে ট্যালকাম পাউডার এড়িয়ে যাওয়া ভালো। এমনকি বড়দের ক্ষেত্রেও এটি এড়িয়ে যাওয়া উচিত। কেননা এর মধ্যে থাকে ক্যানসার তৈরিকারী উপাদান।
তাহলে কি সব পাউডারই অনিরাপদ? এখানে বিশেষজ্ঞরা বলেন, যেসব পাউডারে এসবেসটস রয়েছে সেগুলো নিরাপদ নয়। তবে এসবেসটস নেই এমন পাউডারগুলো নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি।
পাউডার ছাড়া কিছু কি করার আছে? এখানে বিশেষজ্ঞদের মত, অবশ্যই করার আছে। ত্বককে শুষ্ক ও পরিষ্কার রাখুন। শিশুর ডায়াপার থেকে র্যাশ হলে নিরাময়ের জন্য ক্রিম ব্যবহার করতে পারেন। ত্বকে যেন খুব বাতাস ঢোকে এবং শুষ্ক থাকে সেই বিষয়ে খেয়াল রাখুন।
কিছু পাউডার ত্বকের ছিদ্রকে বন্ধ করে দেয়। এতে ত্বকের ক্ষতি হয়। এমনকি পাউডারের পার্টিকেল থেকে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয় অনেকের। তাই যদি ট্যালকম বেবি পাউডার ব্যবহার করতে চান, চিকিৎসকের পরামর্শ নিন।

ফিচার ডেস্ক