কোরিয়ান ভাষা শেখাতেন বাংলাদেশে, এবার কোরিয়ায় অভিনয় শিখবেন সাগর

কোরীয় সিনেমা ও নাটকের জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়। সেই দেশের অভিনয়শিল্পীদের মতো অভিনয় শেখার স্বপ্ন দেখেন অনেকেই। এবার সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন বগুড়ার শিবগঞ্জের সাগর ইসলাম। দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টসে অভিনয় বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অভিনয় বিভাগে পড়ার সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি সাগর।ভর্তি পরীক্ষায় কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে...