Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • হলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:২০, ০৮ মার্চ ২০২৪
আপডেট: ১৫:২২, ০৮ মার্চ ২০২৪
বিনোদন ডেস্ক
১৫:২০, ০৮ মার্চ ২০২৪
আপডেট: ১৫:২২, ০৮ মার্চ ২০২৪
আরও খবর
ঢাকার সিনেমা হলে ‘সুপারগার্ল’
সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা!
বিমানবন্দরে হারিয়ে গেল নির্মাতার অস্কার, তারপর...
জুলাইয়ে মুক্তি পাবে ‘এনোলা হোমস থ্রি’
সমালোচনা পরও ‘মাইকেল’ ঝড়, ৫ দিনে আয় ২ হাজার ৬৫ কোটি টাকা

৮ বছর পর পর্দায় কুংফু পান্ডা, মুক্তি বাংলাদেশেও

বিনোদন ডেস্ক
১৫:২০, ০৮ মার্চ ২০২৪
আপডেট: ১৫:২২, ০৮ মার্চ ২০২৪
বিনোদন ডেস্ক
১৫:২০, ০৮ মার্চ ২০২৪
আপডেট: ১৫:২২, ০৮ মার্চ ২০২৪
সিনেমাটির পোস্টার। ছবি : এক্স থেকে নেওয়া

আকৃতিতে বড়সর বা নাদুসনুদুস হলে কি হবে, পান্ডা পো মোটেও অকর্মণ্য নয়, কৌশলী হয়ে যে কোনো যুদ্ধে জিততে বা বিপদ থেকে উদ্ধার পেতে দারুণ পারদর্শী। সেই পান্ডা পোর গল্প নিয়ে নির্মিত হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা কুংফু পান্ডা ফের পর্দা আসছে আট বছর পর।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শুক্রবার ‘কুংফু পান্ডা ৪’ দেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কুংফু পান্ডা সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে সব বয়সী মানুষের কাছে। সবশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো ‘কুংফু পান্ডা ৩’।

সিরিজের চতুর্থ এই সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি বলেছেন, নতুন সিনেমাকে আরও সমৃদ্ধ, মহাকাব্যিক এবং আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করা হয়েছে।

আগের সিনেমায় পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরও উন্নত করার চেষ্টায় নিমগ্ন থাকে। এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পোকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন এক চরিত্র।

তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামেলিয়নের। থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর এই অ্যাকশন চলচ্চিত্রে গল্প বলার ধরন আর চরিত্রগুলোর অভিব্যক্তি ও সংলাপের মোহনীয়তা অনন্য।

পো একই সঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভূমিকায়। প্রতিটি দায়িত্ব পালনের কাজ শেষ করার পর সে দেখতে পায় সামনে নতুন আরেকটা ধাপ এসে হাজির। তার বিশ্রামের অবকাশ নেই।

অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য সিনেমায় কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্ল্যাক।

এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে অভিনেতা ডাস্টিন হফম্যান, মি. পিং চরিত্রে জেমস হং, লি চরিত্রে ব্রায়ান ক্রান্সটন, টাই লুং চরিত্রে ইয়ান ম্যাকসেন ও হ্যান চরিত্রে কণ্ঠ দিয়েছন কে হু কুয়ান। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। কুংফু পান্ডা সিরিজের প্রথম কিস্তিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি আসে ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে পর্দায় আসে।

কুংফু পান্ডা ৪
সর্বাধিক পঠিত
  1. শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
  2. বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা
  3. শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ আজ সন্ধ্যায়
  4. মেসিদের জয় গ্যালারিতে বসে উদযাপন করলেন নাঈম-নাদিয়া
  5. মেসি ম্যাজিকেই বাজিমাত, উচ্ছ্বাসে মেতেছে শোবিজ তারকারা
  6. সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x