Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • হলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব
নতুন জেমস বন্ড নিয়ে বড় ইঙ্গিত, চূড়ান্ত কি জ্যাক লোডেন?
এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!
স্টার সিনেপ্লেক্সের ১৭ বছর পূর্তিতে ঢাকায় ‘জেমস বন্ড’
সাড়ে ৩ কোটি ডলারের গাড়ি ধ্বংস করেছেন বন্ড!

জেমস বন্ড হওয়ার দৌড়ে ৫ তারকা

বিনোদন ডেস্ক
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:৪৫, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫২, ০৮ নভেম্বর ২০২৬
কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? ছবি : এক্স থেকে নেওয়া

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হতে শেষ অডিশন দিয়েছেন পাঁচ ব্রিটিশ অভিনেতা। তাঁদের মধ্যে রয়েছেন ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন ও ‘সুপারম্যান’ অভিনেতা নিকোলাস হল্ট। নতুন জেমস বন্ড বা ০০৭ চরিত্রে কে আসছেন, তা নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা। চলতি মাসের শেষেই মিলতে পারে সেই উত্তর।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘ডেডলাইন’ এর প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত অডিশনে অংশ নেওয়া পাঁচ অভিনেতা হলেন ক্যালাম টার্নার, জশ ও’কনর, জ্যাক লোডেন, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট। শুরুতে চারজনের অডিশনের কথা জানা গেলেও শেষ মুহূর্তে আরও একজনকে যুক্ত করা হয়।

নতুন বন্ড খোঁজার কাজ শুরু হয় গত মার্চে। কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড এই প্রকল্পে যুক্ত হওয়ার পর অভিনেতা বাছাই শুরু করেন। আগস্টে প্রথম দফার অডিশন শেষে প্রযোজক অ্যামি প্যাসকেল, ডেভিড হেইম্যান ও পরিচালক ডেনিস ভিলন্যুভ সম্ভাব্য অভিনেতাদের তালিকা ছোট করেন। অক্টোবরের শুরুতে চূড়ান্ত অডিশনের পরিকল্পনা থাকলেও শিডিউল জটিলতায় তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত অক্টোবরের শেষ দিকে অডিশন সম্পন্ন হয়।

পাঁচজনের মধ্যে রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্টের নাম নিয়ে আলোচনা বেশি। প্যাটিনসন ‘টোয়াইলাইট’ সিরিজ ও ‘ব্যাটম্যান’ সিনেমার জন্য পরিচিত। অন্যদিকে হল্ট অভিনয় করেছেন ‘এক্স-মেন’ সিরিজে বিস্ট এবং ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে। ক্যালাম টার্নার পরিচিত ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের জন্য। জশ ও’কনর অভিনয় করেছেন ‘দ্য ক্রাউন’ ও ‘চ্যালেঞ্জার্স’-এ। আর জ্যাক লোডেনকে দেখা গেছে ‘স্লো হর্সেস’ সিরিজে।

এদিকে চূড়ান্ত তালিকার বাইরে আরও কয়েকজনের নামও আলোচনায় এসেছে। ‘ভ্যারাইটি’র এক প্রতিবেদনে পপ তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে জেমস বন্ড চরিত্র নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। অভিনেতা থিও জেমসের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। তবে তাঁদের কেউ চূড়ান্ত অডিশনে অংশ নিয়েছেন কি না, তা নিশ্চিত নয়।

ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডের আগেই নতুন বন্ডের নাম ঘোষণা হতে পারে। তবে আমাজনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলন্যুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে ড্যানিয়েল ক্রেগের ১৫ বছরের বন্ড-অধ্যায়ের সমাপ্তি ঘটে। এবার তাঁর জায়গায় কে আসছেন, সেই অপেক্ষাতেই ভক্তরা।

জেমস বন্ড

সংশ্লিষ্ট সংবাদ: জেমস বন্ড

০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন জেমস বন্ড নিয়ে বড় ইঙ্গিত, চূড়ান্ত কি জ্যাক লোডেন?
১৭ মার্চ ২০২১
জেমস বন্ডের খলনায়ক ইয়াফেত কোট্টো আর নেই
২২ জানুয়ারি ২০২১
এপ্রিলে নয় জেমস বন্ডের দেখা মিলবে অক্টোবরে
সর্বাধিক পঠিত
  1. ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
  2. পারশার সঙ্গে বিয়ের খবর নিজেই জানালেন আসাদ নূর
  3. অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি
  4. অসুস্থ ভাইকে নিয়ে উদ্বিগ্ন ডিপজল, চাইলেন সবার দোয়া
  5. ‘কেউ আমাদের আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে সুনীতা
  6. গুগল আমার বয়স বাড়িয়ে দিল! জন্মসাল নিয়ে বিরক্ত সাদিয়া আয়মান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x