বিয়ে করছেন রনদীপ ও লিন
বলিউড অভিনেতা রনদীপ হুদা বিয়ের ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানান, অভিনেত্রী লিন লাইশারামকে বিয়ে করছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী ২৯ নভেম্বর মনিপুরের রাজধানী ইমফালে এই বিয়ে অনুষ্ঠিত হবে।
নিজের শেয়ার করা পোস্টে রনদীপ লেখেন, আমাদের কাছে দারুণ খবর আছে।ওই পোস্টের সঙ্গে একটি কার্ডের ছবি যুক্ত করে দেন ৪৭ বছর বয়সী রনদীপ। সেখানে লেখা রয়েছে, মহাভারতে বলা আছে- অর্জুন মনিপুরী যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন। আমরাও বিয়ে করছি আমাদের পরিবার ও বন্ধু-বান্ধরের আশির্বাদ নিয়ে।
রনদীপ জানান, ইমফালে বিয়ের পর মুম্বাইয়ে ছোট পরিসরে অর্ভ্যথনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রনদীপ ও লিন কখনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তারা প্রায়ই একে অপরের ছবি পোস্ট করতেন। এই দিওয়ালিতে তারা বেশ কিছু ছবি পোস্ট করে তাতে লেখেন, আমাদের কাছ থেকে আপনাদের জন্য, শুভ দিওয়ালি।

বিনোদন ডেস্ক