হাসপাতালে ভর্তি সালমান শাহর মা নীলা চৌধুরী
সালমান শাহ ও মা নীলা চৌধুরী। ছবি : ফেসবুক থেকে নেওয়া
প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে।
অন্তর্জালে ছবি প্রকাশ করে এমনটি জানিয়েছনে নীলা চৌধুরীর পুত্রবধূ।
সালমান শাহর পরিবারিক সূত্র জানিয়েছে, আজ তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তাঁর আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।

বিনোদন ডেস্ক