কুমার শানু ও জেনিফারের কন্ঠে ‘দিলরুবা’
কানাডা প্রবাসী কন্ঠশিল্পী জেনিফার এবার মেলোডি কিং কুমার শানুর সাথে আসছেন ডুয়েট গান নিয়ে। গানটি প্রকাশিত হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল জেনিফার ইউটিউব চ্যানেলে। ২৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল তিনটায় প্রকাশ হতে যাচ্ছে এই গান। ‘দিলরুবা’ শিরোনামের এই গানটি লিখেছেন রনিত ঘোষ, সুর করেছেন তাজুল ইসলাম আর সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।
এর পাশাপাশি তাজুল ইসলামের কথা ও সুরে জেনিফারের মৌলিক কিছু গান জেনিফার ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে।
ইতিমধ্যে তাজুল ইসলামের কথা ও সুরে জেনিফারের কন্ঠে ‘ধোকাবাজ’ শিরোনাম একটি মৌলিক গান শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। জেনিফার সম্পর্কে জানতে চাওয়া হলে তার সঙ্গীত শিক্ষক কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার তাজুল ইসলাম জানান, জেনিফার একজন দক্ষ কণ্ঠশিল্পী, সে খুব ভালো গান করেন।
তার সঙ্গীতে পথ চলা আরো বেগবান হোক এ কামনা করি।
কুমার শানুর সাথে ডুয়েট গান করে উচ্ছ¡সিত জেরিনফার জানালেন, ‘শানু দা উপমহাদেশের জনপ্রিয় একজন কন্ঠশিল্পী। তার সাথে ডুয়েট গান গাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তিনি আমাকে আশির্বাদ করেছেন এটাই আমার জীবনে বড় পাওয়া। আমি আশা করছি আমাদের গানটি শ্রোতাদের ভালো লাগবে।

বিনোদন ডেস্ক