‘থ্রি ইডিয়টস’র বলিউড অভিনেতা ‘দুবেজি’ আর নেই
‘থ্রি ইডিয়টস’-খ্যাত বলিউড অভিনেতা ‘দুবেজি’ অর্থাৎ অখিল মিশ্র মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম ই-টাইমস জানিয়েছে, যখন ঘটনাটি ঘটেছিল, তখন তাঁর স্ত্রী-অভিনেতা সুজান বার্নার্ট একটি শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে ছিলেন।
প্রতিবেদন অনুসারে, রান্নাঘরে একটি টুলের ওপর উঠে কাজ করার চেষ্টা করছিলেন তিনি। তখনও আচমকা মাথা ঘুরে পড়ে যান অখিল। তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর শুনে বাসায় ছুটে আসেন সুজান। ই-টাইমস সুজানাকে উদ্ধৃত করে জানিয়েছেন, মৃত্যুর ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্রকে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবেজি-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।

বিনোদন ডেস্ক