সনাতনী ধারা ভেঙে জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী
সনাতনী ধারা ভেঙে ছোট বহর নিয়ে জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছানোর পর সাংবাদিকদের মাহদী আমিন এ কথা বলেন।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
এ সময় বিমানবন্দরে বিএনপির অনেক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্লোগানে মুখরিত ছিল বিমানবন্দর। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক