Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রাজধানীর চারপাশে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ
একফ্রেমে ট্রাম্পের সঙ্গে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউনিভার্সাল কার্ডে নাগরিকরা এক ছাতার নিচে সেবা পাবেন : প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে : প্রধানমন্ত্রী
স্বৈরাচার ও গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভাষণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফলভাবে যোগদান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় কর্মসূচি সম্পন্ন করে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ​এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বাংলায় প্রথম ভাষণ প্রদান। তিনি তার ভাষণে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের কথা তুলে ধরেন। গণতান্ত্রিক ধারা পুনর্প্রতিষ্ঠা, আইনের শাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে তার সরকারের ‘৩-আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশলের কথা বিশ্বমঞ্চে ঘোষণা করেন। ভাষণে তিনি ​রোহিঙ্গা সংকট, ​জলবায়ু ও পরিবেশ এবং  ​প্রযুক্তি ও বৈশ্বিক শান্তি নিয়েও কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বক্তব্যকে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের চারজন বিশেষজ্ঞ।

জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ড. মাহবুব উল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষাপট ছিল ফ্যাসিবাদী শাসন ও শোষণে ক্ষতবিক্ষত, বিধ্বস্ত বাংলাদেশ। ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের অর্থনীতি চরমভাবে বিধ্বস্ত হয়েছে। এই দুর্যোগ থেকে বাংলাদেশকে টেনে তোলার জন্য প্রধানমন্ত্রী যে ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছেন, সেই কথাই তিনি বিশ্ব সভাকে অবহিত করেছেন।

থ্রি-আর কৌশলের তিনটি স্তম্ভ হলো পুনরুদ্ধার (রিকভারি), সংস্কার (রিস্টোরেশন) ও পুনর্গঠন (রিকনস্ট্রাকশন)। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সমর্থনে বাংলাদেশ পরিকল্পনা কমিশন এই কৌশল তৈরি করেছে। তার সরকার ক্ষমতায় আসার পর মুহূর্তে দেশকে আবার সক্রিয় গতিতে চলার উপযোগী করার জন্য তিন ধাপের এই কৌশল গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের মঞ্চ থেকে তিনি বিশ্ববাসীকে সেই পরিকল্পনার কথা জানিয়েছেন।

প্রখ্যাত সাংবাদিক ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার এক তাৎপর্যপূর্ণ, সময়োপযোগী ও ভারসাম্যের প্রতিফলন। 

মাতৃভাষা বাংলায় দেওয়া প্রধানমন্ত্রীর ১৭ মিনিটের এই ঐতিহাসিক ভাষণ একদিকে যেমন বিশ্বশান্তি, আন্তর্জাতিক সংঘাত নিরসন ও বহুপাক্ষিকতার বৈশ্বিক দাবিগুলোকে ধারণ করেছে; অন্যদিকে বাংলাদেশের রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের অভ্যন্তরীণ অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

ঢাবি শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণে বৈশ্বিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, রাষ্ট্র পুনর্গঠন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, পানি বণ্টন ও জনগণের ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে।

একটি পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিরল ও ঐতিহাসিক ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড ও অবদানের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নেতৃত্বকে এগিয়ে নেবেন-এমন প্রত্যাশা রয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বৈশ্বিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের যে আহ্বান জানানো হয়েছে, তা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। কোনো নির্দিষ্ট পক্ষের নাম উল্লেখ করে নিন্দা না করে আলাপ-আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মারুফ কামাল খান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলিষ্ঠ, তাৎপর্যপূর্ণ ও গভীর ব্যঞ্জনাময় যে ভাষণ দিয়েছেন তা’ আমার বিবেচনায় বিরলপ্রজ।

ফ্যাসিবাদী দুঃশাসনের কালাবসানের অন্যতম অগ্রনায়ক হিসেবে তিনি জনগণের অফুরন্ত সমর্থনধন্য ও নির্বাচিত সরকারপ্রধান হিসেবে ভাষণ দিতে গিয়ে নিজ দেশের জনগণের কণ্ঠস্বর, প্রত্যাশা, স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি করেছেন। যাদের পেছনে গণমানুষের সমর্থন নেই কিংবা যারা সঠিকভাবে জননির্বাচিত নয়, তারা তা পারে না। অতীত সাক্ষ্য দেয়, স্বৈরশাসনের অহম ও আত্মপ্রচারণা আমাদের স্মৃতিকে কীভাবে পীড়িত করেছিল।

তারেক রহমান তার পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হিসেবে বিশ্বমঞ্চে ভাষণ দেওয়ার এক বিরল ও দুর্লভ সুযোগ অর্জন করেছেন। এটা কোনও রাজতান্ত্রিক ধারা নয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে তিনি অধিকারী হয়েছেন এ সৌভাগ্যের।

যুদ্ধ, দ্বন্দ্ব-সংঘাত, মারণাস্ত্রের ঝনৎকার, হানাহানিতে ক্লিষ্ট ও রক্তপাতে সিক্ত সময়ে বহুপাক্ষিক আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন, ‘মারণাস্ত্রে নয়, বিশ্ব বদলাবে মানবতায়।’ মানবতার এ আহ্বানের মধ্য দিয়ে ঝঞ্ঝাক্ষুব্ধ দুনিয়ায় নিজেকে তাঁর শহীদ পিতার মতো শান্তির দিশারী রূপে তুলে ধরেছেন।

জাতিসংঘের অধিবেশন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘের অধিবেশন

২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন
২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : শুক্রবারের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং
২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৪০৬১ মামলা
  2. মোরেলগঞ্জে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  3. রোগী বহনের অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ! ভিডিও ভাইরাল
  4. পাঠ্যপুস্তক ছাপায় গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
  5. করের টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x