আফগানিস্তানে হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত : পাকিস্তান
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও ৪০০ জন। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার।
আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে আলজাজিরা নিরপেক্ষভাবে হতাহতের সংখ্যা ও ধ্বংস হওয়া এসব সামরিক যুদ্ধাস্ত্রের সংখ্যার বিষয়টি যাচাই করতে পারেনি।
অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের ২২টি এলাকাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। হামলায় আফগানিস্তানের ৮৩টি সামরিক চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ১৭টি চৌকি দখল করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ওই মুখপাত্র আরও জানান, সংঘাতে পাকিস্তানের ১২ জন সৈন্য নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছে।
তবে এসব তথ্যও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

এনটিভি অনলাইন ডেস্ক