Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৬, ১৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৬, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ
ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮
আঞ্চলিক আলোচনার লক্ষ্যে বিরল সফরে ভারতে মন্ত্রী পাঠাচ্ছে পাকিস্তান
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

জীবিত ফিরতে না-ও পারি : জেল থেকে ইমরান খান

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৬, ১৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৬, ১৬ নভেম্বর ২০২৬
ইমরান খান। এএফপির ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। সতর্ক করেছেন, স্বাস্থ্যের অবনতির কারণে তিনি কারাগারেই মারা যেতে পারেন। নিজের ও তার স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য দেশের শীর্ষ বিচারপতিদের কাছে এক চিঠিতে আবেদন জানিয়েছেন। খবর এনডিটিভির।

সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

চিঠিতে ৭৪ বছর বয়সী ইমরান খান তার চিকিৎসা ও কারাগারের পরিস্থিতি সংক্রান্ত পূর্ববর্তী আদালতের আদেশ বাস্তবায়নের আবেদন জানিয়েছেন।

চিঠিতে ইমরান খান বলেন, ‘৭৪ বছর বয়সে এই নির্মম অবস্থা আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়ত আমি আর জীবিত ফিরতে পারব না।’

সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার গত সপ্তাহে আদিয়ালা জেলে তার সঙ্গে দেখা করার কয়েকদিন পর আজ সোমবার (১৬ নভেম্বর) চিঠিটি প্রকাশ করেন।

ইমরান খান আরও বলেন, দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস এবং অর্থপূর্ণ মানবিক যোগাযোগের অভাব তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি তার এই শাস্তিকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন।

ইমরান খান বলেন, কারাবন্দি স্ত্রীর সঙ্গে তার দেখা করার শিডিউল বাতিল করা হচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেন, এই একাকীত্বের ফলে তার ‘অনিয়ন্ত্রিত’ উচ্চ রক্তচাপও দেখা দিয়েছে।

ইমরান খান বলেন, ‘চিকিৎসকরা আমাকে বলছেন, আমার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে এবং আমার হৃৎপিণ্ড ইতোমধ্যে ক্ষত তৈরি হয়েছে।’

কারা কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে তারা ইমরান খানকে চোখ পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে আবার কারাগারে ফিরিয়ে এনেছে।

আগস্টে স্বাস্থ্যের অবনতির কারণে হস্তক্ষেপ চাওয়ার পর সুপ্রিম কোর্ট ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে সরকারের প্রতি নির্দেশ দেন।

ইমরান খান তার স্ত্রীর ক্রমাবনতিশীল দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার স্ত্রী বুশরা বিবি একটি দুর্নীতি মামলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন।

গত এপ্রিলে বুশরা বিবির চোখে অস্ত্রোপচার করা হয়। ইমরান খান দাবি করেন, এরপর তাকে পুনরায় নির্জন কারাবাসে পাঠানো হয় এবং চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।

ইমরান খান লেখেন, ‘আমি মহামান্য বিচারপতিদের কাছে কোনো অনুগ্রহ চাইছি না। ন্যায়বিচার হিসেবে আমার একমাত্র অনুরোধ হলো, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন এবং আমাদের শারীরিক অবস্থার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন।’

তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলাটি ২০২১ সালে এক সরকারি সফরের সময় সৌদি যুবরাজের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া একটি দামি গহনার সেট সংক্রান্ত।

ইমরান খান অন্যান্য মামলাতেও কারাদণ্ড ভোগ করছেন। একটি বাদে তার বাকি সব দণ্ডাদেশ স্থগিত বা বাতিল করা হয়েছে এবং সেগুলোর আপিল বিচারাধীন রয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বারবার অভিযোগ করেছে, তার বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পাকিস্তান ইমরান খান পিটিআই

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১৪ নভেম্বর ২০২৬
ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮
১১ নভেম্বর ২০২৬
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
০৯ নভেম্বর ২০২৬
টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
  2. নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
  3. ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট
  4. যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
  5. মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান
  6. আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x