Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৫, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৫, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
লন্ডনে নাহিদ ইসলাম ও প্রবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল সরকার
যেকোনো হামলার ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলা, বাহরাইনে সতর্কতা জারি
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
সন্ত্রাসী হামলার শঙ্কা

যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৫, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৫, ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে মার্কিন দূতাবাসের ফাইল ছবি

আসন্ন বড়দিনের উৎসবকে সামনে রেখে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ‘আড়ালে থাকার’ বা নিজেদের উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে লন্ডনের মার্কিন দূতাবাস। পাশাপাশি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

লন্ডনের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়। শুধু যুক্তরাজ্যই নয়, পুরো ইউরোপজুড়েই এই সতর্কবার্তা জারি করা হয়েছে এবং জার্মানির বার্লিনে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে। সেখানে যেকোনো সময় হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

দূতাবাসের ওই সতর্কবার্তায় যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেকোনো ধরনের বিক্ষোভ সমাবেশ এবং পুলিশের ব্যাপক তৎপরতা রয়েছে এমন এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নিজেদের উপস্থিতি প্রকাশ না করে আড়ালে থাকতে এবং ভ্রমণের পরিকল্পনার বিষয়ে পরিবার ও বন্ধুদের আগেভাগেই জানিয়ে রাখতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বড় ধরনের জনসমাগম ঘটে এমন উৎসব ও অনুষ্ঠানগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তথাকথিত ‘একক হামলাকারীদের’ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। দূতাবাস জানিয়েছে, সন্ত্রাসীরা—বিশেষ করে একক হামলাকারীরা—কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই পর্যটন এলাকাগুলোতে হামলা চালাতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে চালানো ভুয়া বোমা হামলার হুমকি এবং এর ফলে ইউরোপে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটার বিষয়টিও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, ছুটির মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিকদের তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে সজাগ থাকতে হবে এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে যথাযথ সতর্কতা ও পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বজায় রাখতে হবে। বড় জনসমাগম ও জনসাধারণের অনুষ্ঠানগুলো সন্ত্রাসী গোষ্ঠী এবং অপরাধীদের জন্য হামলার সহজ লক্ষ্যবস্তু হতে পারে। বাজার, পরিবহণ কেন্দ্র, বিপণিবিতান, উপাসনালয় এবং অন্যান্য জনসমাগমস্থলের মতো পর্যটন এলাকাগুলোতে যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উৎসবের অনুষ্ঠান ও ভিড় স্থানগুলোতে মার্কিন নাগরিকদের বাড়তি নজরদারি রাখতে হবে। জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে ভ্রমণকারীদের চারপাশের পরিবেশের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। সব সময় পুলিশ ও জরুরি সেবাদানকারী কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে। চলতি নভেম্বর মাসে ইউরোপের বেশ কয়েকটি দেশে বেসামরিক বিমান চলাচল লক্ষ্য করে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, যা উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। তাই বিদেশে ছুটির দিনে ভ্রমণের সময় পরিবহণ বা দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করতে পারে এমন স্থানীয় ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে জানতে মার্কিন নাগরিকদের নিয়মিত স্থানীয় সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ইরানের পক্ষ থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে ধারাবাহিক কিছু নিরাপত্তা ঘটনার পর ঘাঁটিগুলো থেকে সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনার মধ্যেই দূতাবাসের পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হলো।

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র নিরাপত্তা সতর্কতা সন্ত্রাসী হামলা বড়দিন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

১২ ঘন্টা আগে
ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য
১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
১৫ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
  2. ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য
  3. জর্ডান ও ইরাকে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ
  4. জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
  5. শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
  6. হুথিদের লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x