Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
রিয়াদের বিমানবন্দরে হামলা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি : আমির হামজা
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
যুক্তরাষ্ট্রের হুমকিতে ‘ভীত নয়’ ইরান : পেজেশকিয়ান
‘নিজেকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের রক্ত ও অর্থ ব্যবহার করছেন নেতানিয়াহু’

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ওয়াশিংটন ভবিষ্যতে ‘অনির্দিষ্টকাল’ ধরে ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের বাজারজাতকরণ যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানানোর পর মার্কিন জ্বালানিমন্ত্রী এমন কথা বললেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার (৭ জানুয়ারি) মায়ামিতে গোল্ডম্যান স্যাকস এনার্জি ইভেন্টে বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব- প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর ভবিষ্যতে ‘অনির্দিষ্টকাল’ ধরে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব।’

ট্রাম্প গত মঙ্গলবার সামজিক যোগাযোগ মাধ্যমে জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘উচ্চ মানের ও নিষেধাজ্ঞাভুক্ত’ তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে এবং এই তেল বাজার মূল্যে বিক্রি করার মাধ্যমে যে আয় হবে তা তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এই পদক্ষেপের লক্ষ্য হলো, তেলের প্রবাহ পুনরায় চালু করা, তা মার্কিন রিফাইনারিগুলোর কাছে পৌঁছানো এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ‘শেপার্ড একাউন্টসে’ অর্থ জমা করে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র দুই দেশই লাভবান হওয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ ‘বিশ্বের যেকোনো স্থানে’ কার্যকর রয়েছে। মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাংকার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ভেনেজুয়েলার নিষিদ্ধ ও অবৈধ তেলের অবরোধ বিশ্বের যেকোনো স্থানে পুরোপুরি কার্যকর।’

এরই মধ্যে মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি নিষিদ্ধ জাহাজ  (এমটি মারিনেরা) জব্দ করেছে।  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এটি আটক করা হয়েছে এবং এটিকে আন্তর্জাতিক ফরোয়ার্ডে ট্র্যাক করা হচ্ছিল।

এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য ভেনেজুয়েলার তেল রপ্তানি ও এর অর্থনৈতিক অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করা।

ভেনেজুয়েলা তেল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ ভিডিও সংবাদ
২১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাষ্ট্র
১৭ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ‘পূর্ণ অবরোধের’ নির্দেশ ট্রাম্পের
১৩ ডিসেম্বর ২০২৫
মাদুরোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আহ্বান নোবেলজয়ী মাচাদোর
১২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে তেল ট্যাংকার আটক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরও ছয় জাহাজ
০২ ডিসেম্বর ২০২৫
দাসত্ব নয়, শান্তি চায় ভেনেজুয়েলা : মাদুরো
০২ ডিসেম্বর ২০২৫
কারাকাসে আইসিসির কার্যালয় বন্ধের ঘোষণা, ক্ষুব্ধ ভেনেজুয়েলা
০১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা আক্রমণে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প?
২৯ নভেম্বর ২০২৫
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের, উত্তেজনা বাড়ছেই
২৭ নভেম্বর ২০২৫
ছয় আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নিষিদ্ধ করল ভেনেজুয়েলা
০৩ অক্টোবর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে মার্কিন যুদ্ধবিমান, ‘সামরিক হয়রানি’ বলে নিন্দা কারাকাসের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ
  2. রিয়াদ বিমানবন্দরে আবারও ভয়াবহ বিস্ফোরণ, বাতিল হচ্ছে ফ্লাইট
  3. প্রতিদিন যন্তর মন্তরে জমায়েতের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’
  4. ‘নিজেকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের রক্ত ও অর্থ ব্যবহার করছেন নেতানিয়াহু’
  5. যুক্তরাষ্ট্রের হুমকিতে ‘ভীত নয়’ ইরান : পেজেশকিয়ান
  6. অভিজিৎ দীপকে : ভারতের ‘ককরোচ নেতা’ এবার সরকারের মুখোমুখি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x