Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ০২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:১৩, ০২ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ০২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:১৩, ০২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ট্রাম্প
ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর কিউবার অর্থনীতি কি টিকে থাকবে?
তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা
সশস্ত্র বাহিনী পুনর্গঠন করছেন দেলসি রদ্রিগেজ
‘নির্ভয়ে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

দাসত্ব নয়, শান্তি চায় ভেনেজুয়েলা : মাদুরো

এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ০২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:১৩, ০২ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ০২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:১৩, ০২ ডিসেম্বর ২০২৫
কারাকাসে সমাবেশে সমর্থকদের উদ্দেশে সোমবার এক সমাবেশে আঙ্গুল দিয়ে ‘হার্ট’ চিহ্ন দেখালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারাকাসে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছেন। সেখানে তিনি জনগণের প্রতি ‘নিঃশর্ত আনুগত্য’ প্রকাশ করে শান্তির আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, তার দেশ সার্বভৌমত্ব বজায় রেখে শান্তি চায়।

স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হওয়া জনতার উদ্দেশে মাদুরো বলেন, তার দেশ শান্তি চায়, তবে কেবল ‘সার্বভৌমত্ব, সমতা ও স্বাধীনতা’ সহকারে। 

মাদুরো আরও বলেন, ‘আমরা দাসত্বের শান্তি চাই না, উপনিবেশের শান্তিও চাই না! উপনিবেশ, কখনোই না! দাস, কখনোই না!’

এই সমাবেশ এমন এক সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা বিষয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে আলোচনা করছেন। ট্রাম্প প্রশাসন মাদক পাচারবিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ সামরিক শক্তি বাড়িয়েছে। তবে মাদুরো ওয়াশিংটনের এই কার্যক্রমকে তার সরকার উৎখাতের লক্ষ্যে করা ‘মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে গত রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প জানান, তিনি মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করে বলেন, কথোপকথনটি ‘ভালো বা খারাপ’ কিছুই হয়নি। বার্তা সংস্থা রয়টার্স চারজন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২১ নভেম্বরের সংক্ষিপ্ত কলে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

রয়টার্স আরও জানায়, মাদুরো নিজের এবং তার পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ আইনি সাধারণ ক্ষমা, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তার বিরুদ্ধে চলমান মামলা বন্ধের শর্তে দেশ ছাড়তে রাজি ছিলেন। এ ছাড়া আরও ১০০ জনেরও বেশি সরকারি কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

সূত্রের খবর অনুযায়ী, মাদুরোর বেশিরভাগ অনুরোধ প্রত্যাখ্যান করেন ট্রাম্প। একইসঙ্গে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পরিবারসহ পছন্দের গন্তব্যে চলে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেন। এই নিরাপদ প্রস্থানের সময়সীমা গত শুক্রবার (২৮ নভেম্বর) শেষ হয়েছে। যার ফলে গত শনিবার (২৯ নভেম্বর) ভেনিজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ ঘোষণা করেন ট্রাম্প।

কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে আল-জাজিরার প্রতিবেদক টেরেসা বো জানিয়েছেন, ট্রাম্পের আকাশসীমা বন্ধ ঘোষণার পর মাদুরো দেশ ছেড়েছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে এরই মধ্যে তিনি কারাকাসে সমাবেশে উপস্থিত হন। 

বো আরও জানান, ভেনেজুয়েলার সামরিক বাহিনী দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে, বিশেষ করে রাজধানী ও বিমানবন্দর সংযোগকারী মহাসড়কগুলোতে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

ভেনেজুয়েলা নিকোলাস মাদুরো

সংশ্লিষ্ট সংবাদ: ভেনেজুয়েলা

২৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর কিউবার অর্থনীতি কি টিকে থাকবে?
২৩ জানুয়ারি ২০২৬
তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা
২২ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনী পুনর্গঠন করছেন দেলসি রদ্রিগেজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  2. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  3. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  4. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
  5. গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
  6. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x