জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘটে নেমেছেন স্পেনের শ্রমিকেরা। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা এ ধর্মঘটে লাখো মানুষ অংশ নেন। তবে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর বার্সেলোনায় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির। রাজধানী মাদ্রিদে প্রায় এক লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের...