Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সালমানের স্টুডিওতে হামলায় জমির দখলের বিবাদ থাকতে পারে : পুলিশ
দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলায় নিহত ১৭, আহত ১৫
রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৮

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
২৭ সেপ্টেম্বর কিয়েভে বিমান হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বহুতল আবাসিক ভবনের বাসিন্দারা তাদের ফ্ল্যাট থেকে ধ্বংসস্তূপ ও আবর্জনা পরিষ্কার করে তা বাইরে ফেলে দিচ্ছেন। ছবি: এএফপি

ইউক্রেনজুড়ে রুশ সামরিক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সর্বশেষ হামলায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে।

স্থানীয় সময় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে খারকিভের একটি বহুতল আবাসিক ভবনে রুশ বাহিনীর একটি গাইডেড বোমা আঘাত হানে। এতে ভবনটির দুটি তলা ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন শহরের মেয়র ইহোর তেরেখভ। খবর আল জাজিরার। 

এর আগের দিন রোববার (২৭ সেপ্টেম্বর) ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, উত্তরাঞ্চলীয় শহর সুমিতে বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। হামলায় একটি শিশু কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষ্ণসাগরীয় ওদেসা অঞ্চলেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে হামলায় একজন নিহত হয়েছেন। আবাসিক ভবন, একটি দোকান, হোটেল, চিকিৎসাকেন্দ্র ও শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলা হয়েছে। মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কিয়েভের প্রশাসন জানিয়েছে, হামলায় ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২টি বাড়ি, একটি গুদাম ও একটি উৎপাদন কেন্দ্র রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া কিয়েভে রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ২০০টির বেশি ড্রোন, ১ হাজার ৬৩০টি বিমানবোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া যদি সত্যিই উত্তেজনা কমানোর কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিত, তাহলে এই মাত্রার ‘শাহেদ’ ড্রোন হামলা চালানো হতো না। রাশিয়া ইউক্রেনে ইরানে তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে থাকে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভে ইউক্রেনের ‘কিয়েভস্টার’ কোম্পানির একটি ডেটা সেন্টার এবং ওমেগা টেলিকমের আরেকটি স্থাপনায় হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এসব প্রতিষ্ঠান ইউক্রেনের সেনাবাহিনীকে সেবা দিচ্ছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, মস্কো তাদের সামরিক অভিযান ‘শেষ পর্যন্ত’ চালিয়ে যাবে।

এদিকে সোমবার ইউক্রেনের ড্রোন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইউক্রেনের একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে ওই স্থাপনায় বড় ধরনের আগুন দেখা যায়। স্থাপনাটিকে পাভলোভস্কায়া তেল ডিপো হিসেবে শনাক্ত করা হয়েছে।

সর্বশেষ ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইউক্রেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একাধিক আলোচনা হলেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

তবে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

ইউক্রেন রাশিয়া হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন

১৫ সেপ্টেম্বর ২০২৬
পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলা, ইউক্রেনকে আরও সহায়তার প্রতিশ্রুতি ন্যাটোর
০৬ সেপ্টেম্বর ২০২৬
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভের পথে মার্কিন প্রতিনিধি দল
৩০ আগস্ট ২০২৬
কিয়েভের কাছে অস্ত্রাগারে ভয়াবহ রুশ হামলায় নিহত ৩৭
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রতিরোধ ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছে ইসরায়েল : হিজবুল্লাহ প্রধান
  2. ভারি বৃষ্টিতে বিপর্যস্ত থাইল্যান্ড, দুই দিনের সরকারি ছুটি ঘোষণা
  3. যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমনকি মহাপ্রলয় হলেও : আব্বাস আরাঘচি
  4. হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
  5. যুক্তরাজ্যে মার্কিন সেনাদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক
  6. গাজার মতো পশ্চিম তীরেও যুদ্ধের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x