Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪১, ০৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪১, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
হুথিদের হামলায় সৌদি আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে আরও ৩ মরদেহ
স্বপ্নের মাদ্রাসা আঙিনায় হাফেজ দম্পতি ও শিশুসন্তানের নিথর দেহ
ট্রাম্প-পুতিন চুক্তির পরও রাশিয়ার ডিজেল কিনতে ব্যবসায়ীদের অনীহা কেন?
নিউ গিনি প্রোপার্টিজে আবারও হট্টগোল, আটক ১৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪১, ০৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৪১, ০৫ নভেম্বর ২০২৬
৪ নভেম্বর রাতের বেলা চালানো একটি হামলার পরবর্তী দৃশ্য দেখা যাচ্ছে। স্থানীয় রুশ-নিযুক্ত কর্মকর্তারা এটিকে ইউক্রেনীয় ড্রোন হামলা বলে অভিহিত করেছেন। ছবি: এএফপি

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ৩০ জনের বেশি মানুষ আটকে থাকতে পারেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) জেলেনস্কি জানান, কয়েকজনের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার (২ নভেম্বর) ফ্রন্টলাইন এলাকার কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে রাশিয়ার বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ভবনটি মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত হচ্ছিল। খবর আল জাজিরার। 

ইউক্রেনের দাবি, প্রথম হামলার পর ভূগর্ভস্থ একটি আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের ওপরও হামলা চালানো হয়। নিহতদের মধ্যে চার পুলিশ সদস্য ও উদ্ধারকারী দলের দুই সদস্য রয়েছেন। হামলার সময় পুলিশ সদস্যদের একজনের বডিক্যামের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেন। এতে মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার দৃশ্য এবং আকাশ থেকে বোমা হামলার সতর্কবার্তা শোনা যায়।

জাতিসংঘের মানবাধিকার মিশন মঙ্গলবার (৩ নভেম্বর) জানায়, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে থাকতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোনের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মিখাইলো সেমিকিন।

হামলাটিকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া সংঘাত কমাতে আগ্রহী নয়। তার অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে এমন হামলার যথাযথ প্রতিক্রিয়া জানাচ্ছে না বিশ্ব।

এদিকে, যুদ্ধ বন্ধে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা আয়োজন করা হচ্ছে। এতে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা, উত্তেজনা প্রশমন, মানবিক পদক্ষেপ এবং যুদ্ধ বন্ধের বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

গত ২১ অক্টোবর সেন্ট পিটার্সবার্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় সম্মতি দেন। তবে আগের আলোচনাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া, সামরিক সক্ষমতা কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তাসহ কঠোর শর্তে অনড় রয়েছে মস্কো।

ইউক্রেন রাশিয়া নিহত হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন

০৩ নভেম্বর ২০২৬
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬, নতুন শান্তি আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ অক্টোবর ২০২৬
ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের পর মার্কিন গোয়েন্দা সহায়তা ফিরল ইউক্রেনে
১৪ অক্টোবর ২০২৬
কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা, নিহত ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে আরও ৩ মরদেহ
  2. মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর নিজের অবস্থান শক্ত করছেন জেডি ভ্যান্স
  3. নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
  4. এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
  5. ট্রাম্প-পুতিন চুক্তির পরও রাশিয়ার ডিজেল কিনতে ব্যবসায়ীদের অনীহা কেন?
  6. ক্ষেপণাস্ত্রের সীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x