Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ১৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স
ব্যানক্রফটের বক্তব্যের পরও নিজের অবস্থানে অনড় কামিন্স
বেন্টন-অ্যাটকিনসনের নৈপূন্যে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
কেপটাউন কাণ্ডে খাজার বক্তব্যে চটেছেন কামিন্স

সেই ‘বল টেম্পারিং’ নিয়ে নতুন ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ১৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪১, ১৮ নভেম্বর ২০২৬

বিশ্ব ক্রিকেটে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় ২০১৮ সালের সেই কলঙ্কজনক ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কাণ্ড। পুরনো সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন অসি ক্রিকেটাররা। যা রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। পরিস্থিতি সামাল দিতে এবার একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে তারা।

বর্তমানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় থাকায় আজ বুধবার (১৭ নভেম্বর) হোবার্টে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এই ফাইনাল লড়াইয়ের ঠিক আগে হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে সিএ’র অন্তর্বর্তীকালীন প্রধান ডেভিড বুন ও প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ মিলে এই স্বাধীন ফোরাম গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১৮ সালে বলের আকার বদলাতে স্যান্ডপেপার বা শিরিষ কাগজ ব্যবহারের সেই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় হয়েছিল। সেই অপরাধে ক্যামেরন ব্যানক্রফট এক বছর এবং তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

তবে সম্প্রতি ওপেনার উসমান খাজা তার আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ দাবি করেছেন, ওই ঘটনা সম্পর্কে দলের সবাই জানতেন—এটি কেবল তিনজনের ভুল ছিল না। খাজার এই দাবিতে সায় দিয়ে সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার ও পেসার চ্যাড সেয়ার্সও পূর্ণ সমর্থন জানান।

অন্যদিকে, বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং তৎকালীন কোচ ড্যারেন লেহম্যানসহ অন্যরা এই দাবি পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। সাবেক ও বর্তমানদের এমন পরস্পরবিরোধী বক্তব্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে তৈরি হয়েছে অস্বস্তি।

সংবাদ সম্মেলনে সিএ’র ভারপ্রাপ্ত প্রধান ডেভিড বুন জানিয়েছেন, ‘এই ফোরামটি অতীত নিয়ে নতুন করে কোনো কাদা ছোড়াছুড়ি বা বিতর্ক করার জায়গা নয়।’

তাহলে এই ফোরামের কাজ কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এর মূল উদ্দেশ্য হলো—যারা নিজেদের মনের কথা বা অভিজ্ঞতা প্রকাশ্যে বলতে চান, তাদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করা। যেন তারা নিজেদের গল্পটা আমাদের শোনাতে পারেন এবং আমরাও তা মন দিয়ে শুনতে পারি।’

সিইও আরও জানিয়েছেন, এটি ২০১৮ সালের সেই ঘটনার কোনো পুনঃতদন্ত নয়। ওই সময়কার কোনো খেলোয়াড় বা স্টাফদের এই ফোরামে আসার জন্য কোনো ধরনের জোর করা হবে না। একজন ‘কিংস কাউন্সেল’ বা সরকারী আইনজীবীর নেতৃত্বে পরিচালিত এই ফোরামটি পুরোপুরি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, বর্তমানের এই পাল্টাপাল্টি মন্তব্য ও খেলোয়াড়-কোচদের মতবিরোধের কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

গ্রিনবার্গ বলেন, ‘গত এক সপ্তাহে আমরা কেপটাউন কাণ্ড নিয়ে বেশ কিছু বিপরীতমুখী বর্ণনা পেয়েছি। এই পরিস্থিতি খেলাধুলার জন্য অত্যন্ত অস্বস্তিকর। আট বছর আগের এই পুরনো ক্ষত অনেকের জন্যই কষ্টের কারণ হয়েছিল, যা এখন আবার নতুন করে ফিরে এসেছে। আমাদের সামনে এগোতেই হবে, তবে সঠিক পথ বেছে না নিয়ে আমরা এগোতে পারব না।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের পুরনো সতীর্থ ও বন্ধুদের মধ্যকার সম্পর্কগুলো এখন দারুণ চাপের মুখে রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করা আমাদের দায়িত্ব, কারণ আমাদের সবার ওপরে হলো খেলাটি।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া ক্রিকেট দল

২১ নভেম্বর ২০২৬
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
২০ নভেম্বর ২০২৬
খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স
১০ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার সেই ‘বল টেম্পারিং’ নিয়ে বোমা ফাটালেন ওয়ার্নারও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  2. আবারও হোঁচট খেল ম্যানসিটি
  3. ডুলিকে কি বিদায় জানাচ্ছে বাফুফে?
  4. নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
  5. শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
  6. দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x