Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন হৃদয়
দ. আফ্রিকায় ইতিহাস গড়লেন হৃদয়

রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ২২ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৪৫, ২২ নভেম্বর ২০২৬

বোলারদের নৈপূণ্যে লক্ষ্যটা বেশ সহজই ছিল। বাংলাদেশ শুরুটাও পেল দারুণ। কিন্তু কিছুক্ষণ পরই শুরু ছন্দপতন। ঠিক যেন একটি থ্রিলার মুভির মতো। যেখানে উত্থান-পতনের গল্প আর রোমাঞ্চে ভরা। বিপথে হাঁটা বাংলাদেশ আবারও পথ পেয়েছিল, শঙ্কাও জাগিয়েছিল। কিন্তু শেষ ব্যাটার হিসেবে নেমে সব শঙ্কার যবনিকাপাত করলেন ইকবাল হোসেন ইমন। চার-ছক্কায় বাংলাদেশকে এনে দিলেন রোমাঞ্চকর জয়।

আজ শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান করেছিল আফগানিস্তান ‘এ’ দল। জবাব দিতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ ‘এ’ দল। একই সঙ্গে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালও। অন্যদিকে, সমান দুই ম্যাচে দুই জয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দুই নম্বরে শ্রীলঙ্কা ‘এ’ দল।

লক্ষ্য ছোট হলেও বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের কেউ টিকতে পারেননি। ষষ্ঠ উইকেটে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন আশার আলো দেখালেও দুজনই নিজেদের উইকেট বিলিয়ে দেন।

রান তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। এএম গাজানফারের তৃতীয় বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডিপ স্কয়ার লেগ সীমানায় ক্যাচ দেন সাইফ হাসান। শুরুর চাপ সামলে ধীরেসুস্থে জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন।

প্রথমে দেখেশুনে এগোতে থাকেন দুই ব্যাটার। ষষ্ঠ ওভারে নাভিদ জাদরানের বলে ছক্কা মেরে গা ঝাড়া দেন পারভেজ। নবম ওভারে গাজানফারের বলে পরপর দুই ছক্কার পর চার মারেন বাঁহাতি ওপেনার। সব মিলিয়ে ওভারটি থেকে আসে ১৮ রান।

যদিও বেশিক্ষণ এই ঝড় ধরে রাখতে পারেননি পারভেজ। পাওয়ার প্লের শেষ ওভারে নাভিদের বলে কট বিহাইন্ড হন তিনি। ২৭ বলে ৩৩ রান করেন তিনি। ইমনের বিদায়ে ভাঙে ম্যাচের সর্বোচ্চ ৫০ রানের জুটি।

১৭তম ওভারে জোড়া আঘাত হানেন নাসির খান মারুফখিল। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেন ২০ রান করা ইয়াসির আলি। দুই বল পর চমৎকার ডেলিভারিতে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ধরা পড়েন শাহাদাত। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ২৫ রান। পরের ওভারে ইরফান শুক্কুরও ফিরে গেলে স্রেফ ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ধীরেসুস্থে দলের রান বাড়াতে থাকেন তারা। ব্যক্তিগত ১২ রানে অল্পের জন্য স্লিপে ধরা পড়েননি সাব্বির। পরে আর ১৬ রান যোগ করতে পারেন তিনি।

নাভিদের লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে কট বিহাইন্ড হন ৪৩ বলে ২৮ রান করা সাব্বির। আম্পায়ারের সিদ্ধান্ত যেন মানতেই পারছিলেন না তিনি, লম্বা সময় ক্রিজে দাঁড়িয়ে থাকেন। তার বিদায়ে ভাঙে ৮৯ বলে ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটি।

পরে স্লিপে মোহাম্মদ রুবেলের ক্যাচ ছেড়ে দেন হাসান ইসাখিল। বেঁচে গিয়ে সাইফউদ্দিনকে সঙ্গ দেন লেজের এই ব্যাটার। হুট করেই মনোযোগ হারান সাইফউদ্দিন। ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন ৮০ বলে ২৮ রান করা অলরাউন্ডার।

পরের ওভারে কাইস আহমেদের বলে কাভারে ক্যাচ দেন রুবেল। এরপর ফারমানউল্লাহ শাফির বলে কট বিহাইন্ড হন রকিবুল হাসান। তখনও জয়ের জন্য প্রয়োজন ১৩ রান।

দশম উইকেট জুটিতে প্রথম ৮ বলে ৩ রান নেন রিপন ও ইকবাল। এরপর ৪৬তম ওভারে ফারমানউল্লাহর বলে প্রথমে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারেন ইকবাল। পরের বল লং অন দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তরুণ পেসার।

আফগানদের হয়ে ৩ উইকেট নেন নাভিদ। মারুফখিল ও ফারমানউল্লাহর শিকার ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের প্রথম ছয় ব্যাটারের সবাই দুই অঙ্ক স্পর্শ করলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। ঝড়ো শুরুর আভাস দিয়ে দুই চার ও এক ছক্কায় ১৩ বলে ১৬ রান করে ফেরেন হাসান। সমান দুই চার ও এক ছক্কায় ১৮ বলে ১৯ রান করা আরেক ওপেনার ইমরান মিরকেও ড্রেসিং রুমে ফেরত পাঠান রিপন মন্ডল।

পাওয়ার প্লেতে দুই ওপেনারের বিদায়ের পর বলার মতো কোনো জুটিই গড়তে পারেনি আফগানরা। ভালো শুরুর পরও ইনিংস টেনে নিতে পারেননি ফায়সাল শিনোজাদা ও ডারউইশ রাসুলি। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো বাহির শাহও ব্যর্থ হন। পরে ফারমানউল্লাহ শাফি ও কাইস আহমেদকে আউট করেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান।

সতীর্থদের আসা-যাওয়ার ভিড়ে একপ্রান্ত আগলে রাখেন ইকরাম আলিখিল। অষ্টম উইকেটে তার সঙ্গে দলের সর্বোচ্চ ৪৪ রানের জুটি গড়েন মারুফখিল। ১৭ রান করে আউট হন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া আফগান অধিনায়ক খেলেন ৯৪ বলে ৪৮ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন। মিস্ট্রি-স্পিনার রুবেল ১০ ওভারে দুই মেডেনসহ মাত্র ২১ রানে নেন ২ উইকেট। এ ছাড়া সাইফ হাসান ও ইকবাল হোসেন ইমনও পান ২টি করে উইকেট।

রাইজিং স্টারস এশিয়া কাপ বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: রাইজিং স্টারস এশিয়া কাপ

০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
২৫ নভেম্বর ২০২৫
বাচ্চারাও এই ভুল করবে না : আকবর
২৪ নভেম্বর ২০২৫
ম্যাচ হারার যে কারণ জানালেন আকবর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  2. আবারও হোঁচট খেল ম্যানসিটি
  3. ডুলিকে কি বিদায় জানাচ্ছে বাফুফে?
  4. নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
  5. শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
  6. দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x