শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও শেষটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। এতে ২০০ পার করা রানের আশা জাগালেও ২০০ রানও ছুঁতে পারেনি ইংলিশরা। এরপরও দায়িত্ব নিয়েছিল বোলাররা। কিন্তু শেষ ওভারের সমীকরণ মিলিয়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছেন জ্যাক এডওয়ার্ডস।
আজ শনিবার (২১ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে নিধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে এক বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৩ উইকেটের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই উইকেট হারায় তারা। ওভারের শেষ বলে ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে ফেরান লিয়াম ডাওসন (৩ বলে ১)। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন মিচেল মার্শ আর স্যাম হার্পার। দুজন মিলে গড়েন ৫০ রানের জুটি। ঝড়ো ব্যাটিংয়ে ১৫ বলে ৩২ রান করা হার্পারকে ফিরিয়ে সেই জুটি ভাঙে হেনরি ক্রোকোম্বি।
এরপর নিখিল চৌধুরীকে নিয়ে আরও একটি জুটি গড়েন মার্শ। এই জুটি থেকে আসে ৪২ রান। কিছুটা ধরিগতির ব্যাটিং করা মার্শ ফিরলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৩৭ রান করেন মার্শ।
অস্ট্রেলিয়াকে জয়ের আশা দেখান নিখিল চৌধুরী। দারুণ ব্যাটিংয়ে ইনিংসের একমাত্র ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৬ রান আসে নিখিলের ব্যাট থেকে। এর আগে ঝড়ো শুরু পর ফিরে যান টিম ডেভিডও।
এতে কিছুটা বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ব্যাটিং করেন এডওয়ার্ডস। টর্নেডো ব্যাটিংয়ে শেষ ওভারের সমীকরণে নিয়ে যান ম্যাচ। শেষ ওভারে ১১ রানের সমীকরণ একটি করে চার আর ছক্কা হাঁকিয়ে মেলান তিনি।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ফিরে যান ওপেনার ফিল সল্ট। আরেক ওপেনার ডোনাল্ডও (৭ বলে ১০) ফিরে যান দ্রুতই। এতে ১৩ রানেই দুই উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় ইংলিশরা।
এরপর তৃতীয় উইকেট জুটি গড়ে সেই ধাক্কা সামাল দিয়ে ইংল্যান্ডকে বড় রানের আশা দেখান অধিনায়ক হ্যারি ব্রুক আর টম ব্যান্টন। ৪১ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা। ২০০ এর ওপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নেন ব্রুক। শেষ পর্যন্ত ২৮ বলে ৬৫ রান করে তিনি ফিরলে ভাঙে এই জুটি।
ব্রুক ফেরার পর বেশি সময় উইকেটে টিকতে পারেননি ব্যান্টনও। ২২ বলে ৩৯ রান করা এই অসি ব্যাটার ফিরলে শেষ হয় অস্ট্রেলিয়ার বড় রানের আশা। পরের ব্যাটাররা আর দায়িত্ব নিতে পারেননি। ফলে ১৮৭ রানেই থামে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক