Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২২:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:১৭, ২১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:১৭, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
সিঙ্গাপুরে ঋতুপর্ণারা, উন্নত চিকিৎসা নিতে মুম্বাইয়ে সাদ
ঘরোয়া ফুটবলে আবার প্রাণ ফিরছে জাতীয় স্টেডিয়ামে
এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ
শ্রাবণকে একা দোষ দিতে নারাজ হামজা
শ্রাবণের ভুলে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

ডুলিকে কি বিদায় জানাচ্ছে বাফুফে?

স্পোর্টস ডেস্ক
২২:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:১৭, ২১ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:১০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:১৭, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। ছবি : বাফুফে

অনেক আশা নিয়ে টমাস ডুলিকে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিহাসের অন্যতম সেরা দলও পেয়েছেন তিনি। কিন্তু ফলাফল আসছে না। আসিয়ান কাপে তিন ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ। তার ওপর শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে চার দশক পর ৯ গোল হজম করেছে।

সেই ব্যর্থতা পেছনে ফেলে ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু ব্যর্থ দল। সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে স্বাগতিকরা। একের পর এক এমন হতাশাজনক পারফরম্যান্সের পর টমাস ডুলির বিদায় নিয়ে ফুটবল পাড়ায় চলছে নানা গুঞ্জন। তবে বাফুফের জাতীয় দল কমিটির আজকের বৈঠকে ডুলির ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে মতিঝিলে বাফুফে ভবনে বসেছিল জাতীয় দল কমিটির সভা। সেখানে উপস্থিত ছিলেন কোচ ডুলিও। সাফ ব্যর্থতার কারণ জানতে কমিটির সদস্যরা তাকে নানা প্রশ্ন করেন এবং ডুলিও সেগুলোর জবাব দেন।

কোচ চলে যাওয়ার পর কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আরও প্রায় আধা ঘণ্টা আলোচনা করেন। এই কমিটির প্রধান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হলেও তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি। তার বদলে কথা বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ও কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু।

ডুলির থাকা না-থাকার বিষয়ে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আপনারা জানেন সাফের পর কোচ ইস্যুতেই মূলত আমরা আজ আলোচনা করেছি। আমরা কয়েক দিন পর আবার আলোচনায় বসব। সেই আলোচনা প্রয়োজনের প্রেক্ষিতে নির্বাহী কমিটিতেও উত্থাপন করা হতে পারে।’

ডুলি পদে থাকছেন কি না—এমন সরাসরি প্রশ্নের জবাবে বাবু বলেন, ‘আমরা আজ কোনো সিদ্ধান্ত নেইনি। যেই সিদ্ধান্তই নেই সেটা ফুটবলের বৃহত্তর স্বার্থে এবং ফুটবলারদের ও দেশের স্বার্থেই নেব।’

আট বছর পর দেশের মাটিতে সাফ আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২১ বছর পর ফাইনালে খেলার আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা, কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন থমকে যায় সেমিফাইনালেই। আজকের বৈঠকে ডুলির দেওয়া ব্যাখ্যায় ফেডারেশন কতটা সন্তুষ্ট, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বাবু।

এর আগে আসিয়ান কাপে ভরাডুবির চেয়েও বেশি আলোচনায় এসেছিল দুই ফুটবলারের নাইটক্লাব কাণ্ড। সেই ঘটনার তদন্তের দায়িত্ব নিজেই নিয়েছিলেন সভাপতি তাবিথ আউয়াল এবং পরের সভায় জানানোর কথা ছিল। তবে সাদ উদ্দিন ও সোহেল রানার সেই ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাবু বলেন, ‘আপনারা সামনে দেখবেন।’

এদিকে, গত ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় চোটে পড়েন সাদ উদ্দিন। জানা গেছে, চিকিৎসার জন্য শিগগিরই তাকে ভারতে পাঠানো হতে পারে। সাদের চিকিৎসার পুরো খরচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বহন করবে বলে জানা গেছে।

বাংলাদেশ ফুটবল দল বাফুফে টমাস ডুলি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ফুটবল দল

২৪ নভেম্বর ২০২৬
ঘরোয়া ফুটবলে আবার প্রাণ ফিরছে জাতীয় স্টেডিয়ামে
১৫ নভেম্বর ২০২৬
শ্রাবণকে একা দোষ দিতে নারাজ হামজা
১৪ নভেম্বর ২০২৬
রেকর্ড গড়া একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুশফিকুর রহিমকে জমকালো বিদায় সংবর্ধনার পরিকল্পনা বিসিবির
  2. জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
  3. সূর্যবংশীকে থামানোর কৌশল জানালেন ক্রিস হ্যারিস
  4. আর্সেনালেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখছেন ওডেগার্ড
  5. ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের
  6. স্বপ্নের বার্সেলোনায় অবহেলার শিকার, বিস্ফোরক অভিযোগ রকির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x