Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ১৫ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা
জরিমানা গুনতে হচ্ছে তাওহিদ হৃদয়কে
দক্ষিণ আফ্রিকা সিরিজে কি ফিরছেন নাহিদ রানা?
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর যে আক্ষেপ শান্তর

জোহানেসবার্গ টেস্ট

তামিমের হাফসেঞ্চুরিতে প্রথম সেশন পার করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ১৫ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:১৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৮, ১৫ নভেম্বর ২০২৬

ব্যাটিং ব্যর্থতার চিত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বদলাতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার তোপের মুখে পড়ে টপঅর্ডারের তিন ব্যাটার বিপর্যয়ে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। সেখান থেকে টেনে তুলেছেন তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়। আর কোনো উইকেট না হারিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

আজ রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে বাংলাদেশ। ৮২ বলে ৫১ রানে অপরাজিত আছেন তামিম আর ৪৩ বলে ২৩ রানে হৃদয়।

শুরুতেই তিন উইকেট হারিয়ে ধ্বংস্তূপে পড়া বাংলাদেশের হাল ধরেন তামিম আর হৃদয়। চতুর্থ উইকেটে ১০৩ বল খেলে ৬৯ রানের জুটি গড়েছেন তারা। বাকিদের যাওয়া-আসার ভীরে একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম।

হৃদয়-তামিমের ব্যাটে বিপর্যয় কাটানোর পথে বাংলাদেশ

দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বোলিং তোপে পড়ে বাংলাদেশ। প্রথম দশ ওভারেই হারায় টপঅর্ডারের প্রথম তিন উইকেট। এতে ধ্বংস্তূপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার কাজ করছেন ওপেনার তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়।

ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ রানের মধ্যেই তিন উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তামিম-হৃদয়। তাদের জুটিতে ভর করেই শত রানের কাছে পৌঁছে গেছে বাংলাদেশ।

রাবাদার ঝড়ে তছনছ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হলো না মাহফিজুল ইসলাম রবিনের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে এই ডানহাতি ওপেনারকে। ম্যাচের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন তিনি। গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবিন।

রবিনের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। চতুর্থ ওভারের প্রথম বলে রাবাদার শিকার হয়ে ফেরেন মুমিনুলও। অফ স্টাম্পের সামান্য বাইরে করা বলটিতে বাড়তি বাউন্স ছিল। ডিফেন্ড করতে চেয়েছিলেন মুমিনুল। কিন্তু ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।

বাংলাদেশের শুরুটা তাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরও বাড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দায়িত্ব নেওয়ার সময়ে ফিরেছেন উইকেট দিয়ে। নবম ওভারে রাবাদার গুড লেন্থের বল ডিফেন্স করতে গিয়ে স্টাম্প উপড়ে যায় তার। আউট হওয়ার আগে ২৩ বলে ১২ রান করেছিলেন শান্ত। এখন নতুন ব্যাটার তাওহিদ হৃদয়।  সবকটি উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা।

টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ

২০২৫-২৭ চক্রে ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে নিজেদের বাকি চারটি টেস্টেই নিজেদের সেরাটা দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। বিশেষ করে পয়েন্ট হারানোর আর খুব বেশি সুযোগ নেই টাইগারদের সামনে। এই সিরিজে সাদমান ইসলামের জায়গায় ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন।

বর্তমানে ৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট পার্সেন্টেজ ৪৫.৮৩। অন্যদিকে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা।

বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

২১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৬
বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের
১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হার এখন শুধু সময়ের অপেক্ষা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  2. আবারও হোঁচট খেল ম্যানসিটি
  3. ডুলিকে কি বিদায় জানাচ্ছে বাফুফে?
  4. নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
  5. শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
  6. দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x