Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৪, ২০ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৪, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
ঘরোয়া ক্রিকেটে না, বাবরকে অভিনব পরামর্শ ইউসুফের
প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার

মাত্র ১৩ ওভারেই সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৪, ২০ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৫৪, ২০ নভেম্বর ২০২৬

শেষটা যেন ছিল পাকিস্তানের জন্য শুধুই আনুষ্ঠানিকতা! জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিল স্বাগতিকরা। সময় লাগল মাত্র ১৩ ওভার! রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিল পাকিস্তান।

আজ শুক্রবার (২০ নভেম্বর) চতুর্থ দিনের সকালে ম্যাচের পর্দা নামতে সময় লেগেছে মাত্র ৯০ মিনিট। আগের দিন ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দিনের শুরুতেই তাদের প্রতিরোধ ভেঙে পড়ে। স্কোরবোর্ডে আর মাত্র ৭ রান যোগ করতেই শেষ হয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দোকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন মোহাম্মদ আব্বাস। ফার্নান্দো রিভিউ নিয়েও শেষ রক্ষা করতে পারেননি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি মিডল স্টাম্পের ওপরের অংশে আঘাত করত।

পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন আব্বাস। ৩৪ ওভার বোলিং করে ১৫টি মেডেনসহ ৫৫ রানে নিয়েছেন ৩ উইকেট। সমান ৩ উইকেট পেয়েছেন আমের জামাল, খরচ করেছেন ৬৭ রান। রাজাউল্লাহর শিকার ২ উইকেট।

এই জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল পাকিস্তানের। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এটিই তাদের প্রথম টেস্ট জয়। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম সিরিজ জয়ের স্বাদও পেল দলটি। যদিও এই চক্রে ১১ ম্যাচ খেলে পাকিস্তানের জয় মাত্র তিনটি। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও বাংলাদেশ ও ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা।

পুরো ম্যাচজুড়েই ছিল পাকিস্তানের আধিপত্য। সবুজ ঘাসে ঢাকা উইকেটে প্রথম দিনেই পাকিস্তানি পেসারদের তোপে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলে নেয় ৩২৫ রান। ফলে প্রথম ইনিংসে ২২৭ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।

এত বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১০ রানেই হারায় ২ উইকেট। তবে এরপর লড়াইয়ে ফেরার চেষ্টা করেন কুশল মেন্ডিস, সোনাল দিনুশা ও মিলান রথনায়েকে। মেন্ডিসের ৫৩, দিনুশার ৫৪ এবং রথনায়েকের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩১৬ রান সংগ্রহ করে সফরকারীরা। তাতে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে কিছুটা ধাক্কা খায় পাকিস্তান। ১৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। ১৩ রান করা তৈয়ব আরিফকে বোল্ড করেন লাহিরু কুমারা। এরপর মাত্র ৪ রান করা মোহাম্মদ তাহাকে এলবিডব্লু করেন আসিথা ফার্নান্দো। রিভিউ নিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি।

৩৭ রানে ২ উইকেট হারিয়ে সামান্য চাপে পড়লেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে। আজান আওয়াইস ও আমের জামাল মিলে বাকি কাজটা শেষ করেন দাপটের সঙ্গে। বিশেষ করে জামালের ব্যাটিং ছিল রীতিমতো বিধ্বংসী। মাত্র ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে আজান আওয়াইস ৩৬ বলে ৫ চারের সাহায্যে করেন অপরাজিত ৩২ রান।

তৃতীয় উইকেটে দুজনের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতেই নিশ্চিত হয় পাকিস্তানের জয়। শেষ পর্যন্ত মাত্র ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলে নেয় স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। দীর্ঘ বিরতির পর এই জয় নিঃসন্দেহে দলটির জন্য বড় স্বস্তির ব্যাপার।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৯৮ 

পাকিস্তান ১ম ইনিংস : ৩২৫ 

শ্রীলঙ্কা ২য় ইনিংস : ৯৫ ওভারে ৩১৬, (রাত্নায়েকে ৬৬*, আসিথা ২; আব্বাস ৩৪-১৫-৫৫-৩, সাকিব ১.২-০-৬-১, রাজাউল্লাহ ২৫.৪-২-১১৬-২, আমের ২৪-৫-৬৭-৩, সালমান ৮-০-৩৪-১, বাবর ১-০-৪-০, তাহা ১-০-৯-০) 

পাকিস্তান ২য় ইনিংস : ১৩ ওভারে ৯০/২ (আওয়াইস ৩২*, আরিফ ১৩, তাহা ৪, জামাল ৩৪*; আসিথা ৫-০-৩০-১, লাহিরু ৫-০-২৭-১, রাত্নায়েকে ২-০-১৬-০, জয়াসুরিয়া ১-০-১১-০)

পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কা ক্রিকেট দল বাবর আজম

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান ক্রিকেট দল

০১ নভেম্বর ২০২৬
প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
৩১ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
২৫ অক্টোবর ২০২৬
শাদাব-রউফের ইতিহাস গড়া জুটিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাঠে আঘাত পেয়ে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার
  2. দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর যে আক্ষেপ শান্তর
  3. দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা
  4. হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
  5. ‘কাকে কার সঙ্গে তুলনা করছেন, এটা মাথায় রাখতে হবে’
  6. ঐতিহাসিক লর্ডসে নেপালের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x