Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ০৭ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ০৭ নভেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক দক্ষিণ আফ্রিকা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
ডাবল সেঞ্চুরি করে বড় সুখবর পেলেন হৃদয়
‘নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা ছিল রিজিকে’
সিলেট টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ

সিলেট টেস্ট

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ০৭ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:১৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ০৭ নভেম্বর ২০২৬

সামার জোসেফের আগের ওভারে শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা নিজের কাছেই রেখেছিলেন হৃদয়। তখন ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল মাত্র ১ রানের। এরপর ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে ওয়ারিক্যানের বল লং অনে ঢেলে দিয়েই সিঙ্গেল নিলেন হৃদয়। রান পূর্ণ হওয়ার আগেই উদযাপনে মেতে উঠলেন হৃদয়। প্রথমে ব্যাট উঁচিয়ে ধরলেন। এরপর সেজদা দিয়ে কৃতজ্ঞা জানালেন সৃষ্টিকর্তাকে। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।

মিরপুরের মতো সিলেটেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন সব সিনিয়র ব্যাটাররা। এতে নানা শঙ্কা চেপে বসেছিল বাংলাদেশের ওপর। তখনই ব্যাটহাতে দাঁড়িয়ে গেলেন তাওহিদ হৃদয়। বাকিরা যেখানে ধুঁকছেন, সেখানেই তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের শাসন করছেন কি সাবলীলভাবে। দারুণ ব্যাটিংয়ে মাত্র দ্বিতীয় টেস্টেই তুলে নিলেন ডাবল সেঞ্চুরি।

আজ শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশন শেষে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৩ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫ রান। আর হৃদয় অপরাজিত আছেন ৩২৬ বল খেলে ২১৩ রানে। তাকে সঙ্গ দিতে আসা তাসকিন অপরাজিত আছেন ২ রানে।

হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে চা বিরতিতে বাংলাদেশ

সিলেটের মাঠে যেন একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতে তার অসাধারণ দৃঢ়তা ও দায়িত্বশীলতায় একের পর এক প্রতিরোধ গড়ে তুলছে বাংলাদেশ। পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, ডারবানে দক্ষিণ আফ্রিকার হয়ে লেজের ব্যাটসম্যানদের নিয়ে অবিশ্বাস্য ইনিংস খেলা ম্যাট রেনশ যেন ফিরে এসেছেন সিলেটে, তবে এবার বাংলাদেশের জার্সিতে!

আজ শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশন শেষে  হৃদইয়ের ব্যাটে ভর করে বড় লক্ষ্যে পৌছানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহে বড় অবদান রেখে ১৯০ রানে অপরাজিত আছেন হৃদয়। তার পাশে এখন নতুন সঙ্গী তাসকিন আহমেদ। 

চারপাশে একের পর এক উইকেটের পতন, অথচ একপ্রান্ত আগলে রেখে অবিচল হৃদয়। প্রতিপক্ষের বোলারদের সামলে যথাসম্ভব নিরাপদ শট খেলেই দলকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। চাপের মুহূর্তে দেখাচ্ছেন অসাধারণ ধৈর্য, সঙ্গে সুযোগ পেলেই রান তুলে নিচ্ছেন। তার ব্যাটেই যেন বেঁচে আছে বাংলাদেশের ইনিংস।

এই লড়াইয়ে একসময় সঙ্গী হিসেবে পেয়েছিলেন তাইজুল ইসলামকে। দুজন মিলে গড়েছিলেন গুরুত্বপূর্ণ ১১৭ রানের জুটি। তবে সেই জুটি শেষ পর্যন্ত টিকল না। একটুর জন্য স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হলো তাইজুলকে।

ঘটনাটি ছিল বেশ নাটকীয়। স্টাম্পিংয়ের আবেদন ওঠার পর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় রিপ্লের। নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যানের ব্যাট কিংবা শরীরের কোনো অংশ ক্রিজের ভেতরে থাকতে হয়। কিন্তু রিপ্লেতে দেখা যায়, তাইজুলের পা ক্রিজের লাইনের ওপর থাকলেও নিরাপদে ভেতরে ছিল না। ফলে স্টাম্পিংয়ের সিদ্ধান্ত আসে তার বিপক্ষে। ২২ রান করে সাজঘরে ফেরেন তাইজুল।

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে লেজের ব্যাটসম্যানদের নিয়ে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন ম্যাট রেনশ। সেই নজিরের কথা মনে করিয়ে দিচ্ছে হৃদয়ের এই অসাধারণ লড়াই। ১৯০ রানে অপরাজিত থেকে তিনি ইতিমধ্যে গড়েছেন নতুন রেকর্ড। এখন দেখার বিষয়, তাসকিনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংসকে আর কত দূর এগিয়ে নিতে পারেন এই ব্যাটসম্যান।

তার বিদায়ে ভাঙে হৃদয়ের সঙ্গে গড়া ১১৭ রানের মূল্যবান জুটি। তবে তাতে থামেনি হৃদয়ের লড়াই। 

হৃদয়ের ব্যাটে দেড়শ, বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ইনিংসজুড়েই নিজের ব্যাটিংয়ে মনোযোগী হৃদয়। যতটা সম্ভব নিজেই স্ট্রাইক ধরে রাখছেন। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে এখন তিনি একাই। তার সঙ্গী বলতে কার্যত তাইজুল ইসলাম। ফলে রান তোলার পাশাপাশি উইকেট বাঁচিয়ে রাখার দায়িত্বও অনেকটা নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। অবশ্য পরিস্থিতির বিচারে তার এমন সতর্কতা অস্বাভাবিক নয়। কারণ, এই মুহূর্তে বাংলাদেশের ইনিংসকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় ভরসা হৃদয়ের ব্যাটই।

অসাধারণ এই ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শোতে রূপ দিয়েছেন হৃদয়। তাও দলের চরম প্রয়োজনের মুহূর্তে, তাইজুল ইসলামকে সঙ্গে নিয়েই শতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর একই সঙ্গীকে নিয়ে পৌঁছে যান দেড়শো রানেও। এই জুটিতে এখন পর্যন্ত যোগ হয়েছে ৯০ রান। যা বাংলাদেশের ইনিংসে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ স্বস্তি।

শুধু ব্যক্তিগত অর্জন নয়, এই ইনিংসের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছেন হৃদয় (১৫৪*) ।  

তবে ব্যক্তিগতভাবে দারুণ একটি দিন কাটালেও দলকে এখনো পুরোপুরি স্বস্তিতে ফেরাতে পারেননি হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৮২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে লিডের ঘাটতি মেটানোর পাশাপাশি যতটা সম্ভব বড় সংগ্রহ গড়ার চ্যালেঞ্জও অপেক্ষা করছে স্বাগতিকদের সামনে।

হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি, চাপ সামলে লড়ছে বাংলাদেশ

দলের কঠিন সময়ে এক প্রান্ত আগলে রেখে হৃদয়ের এই লড়াকু ইনিংস বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বড় প্রাপ্তি। তবে হৃদয়ের ব্যক্তিগত মাইলফলকের দিনেও স্বস্তিতে নেই বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে প্রতিপক্ষের চেয়ে এখনো বেশ পিছিয়ে রয়েছে দল। 

এর আগে ওয়ারিক্যান অবশ্য নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাসীই ছিলেন। হাসানকে উইকেট কিপারের ক্যাচে পরিণত করলে আম্পায়ার নট আউট বলে মাথা নাড়েন তারপর অধিনায়ক চেজও রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত সেই রিভিউ সফল হলে সাজঘরে ফিরতে হয় হাসানকে। ওয়ারিক্যান অফ স্টাম্পের আশপাশে কিছুটা ফ্লাইট দিয়ে বলটি করেছিলেন। পিচে পড়ে সেটি বাইরের দিকে ঘুরে যায়। প্রশ্ন ছিল, বলটি হাসানের ব্যাটের বাইরের কানায় লেগেছে, নাকি ব্যাটের পাশ ঘেঁষে বেরিয়ে গেছে? রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের বাইরের কানায় স্পর্শ করেছে। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়, বিদায় নিতে হয় হাসানকে। 

এর আগে বেশ সাবলীলভাবেই ব্যাটিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তার ইনিংসটি বড় হলো না। ৩০ বলে ১৬ রান করে ফিরতে হলো তাকে। মিরাজকে ফিরিয়ে দারুণ একটি ক্যাচ নেন গ্রিভস। চেজের বলে আগেভাগেই প্যাডেল সুইপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন মিরাজ। কিন্তু বলটি মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা গ্রিভস আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। দ্রুত পাশের দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচটি নেন তিনি। একই ধরনের ফাঁদে পড়ে উইকেট হারালেন লিটন দাসও। এবারও ধীরগতিতে সামান্য ফুল লেংথে অফ স্টাম্প বরাবর বল করেন ওয়ারিক্যান। আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রাইভ করতে গিয়ে বলটি তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কিংয়ের হাতে। মুশফিকুর রহমানের মতো লিটনও পা দিলেন ওয়ারিক্যানের পাতা ফাঁদে। ৮ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। লিটনের বিদায়ে বাংলাদেশের চাপ আরও বাড়ে। প্রতিপক্ষের চেয়ে তখনো ২১৫ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন হৃদয়

গতকাল দ্বিতীয় দিনে ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এর আগে ইনজুরির কারণে নিয়মিত ওপেনার সাদমান ইসলাম খেলতে না পারায় ইনিংসের সূচনা করতে নামেন নাঈম হাসান। তবে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। একে একে নাঈম হাসান, তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা।

এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তরুণ তাওহীদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। 

তবে দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর সাজঘরে ফিরতে হয়েছে মুশফিকুর রহিমকে। ওয়্যারিকানের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে ৭৬ বল মোকাবিলা করে ৩৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। তার বিদায়ে হৃদয়ের ওপর বাড়তি দায়িত্ব এসে পড়েছে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল তাওহিদ হৃদয়

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

০৯ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬
হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
  2. আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  3. সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
  4. ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
  5. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
  6. ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x