Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
সিলেট টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
সিলেট টেস্ট: হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
সিলেট টেস্ট: বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
জয়ের জন্য রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
সিলেট টেস্ট: জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ

সিলেট টেস্ট

বাংলাদেশের বোলারদের দাপটে অলআউট ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
১৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৬ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:২০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৫, ০৬ নভেম্বর ২০২৬

হাসান মাহমুদের ছয় শিকারের পর মিরাজের শেষ আঘাতে ৩৫৬ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিংয়ে ছয় উইকেট শিকার করেছেন হাসান। আর ক্যারিবীয়দের শেষ উইকেটটি তুলে নিয়ে ইনিংসের সমাপ্তি টানেন মেহেদী হাসান মিরাজ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। দিনের শুরুতেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন হাসান মাহমুদ। শামার জোসেফকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে তুলে নেন নিজের ষষ্ঠ উইকেট। তার গতিময় ও নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।

তবে শেষ উইকেট জুটিতে কিছুটা ভুগতে হয়েছে বাংলাদেশকে। জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস মিলে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন মিরাজ। সিলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানেন তিনি। এই ইনিংসে মিরাজের শিকার দুই উইকেট। তাসকিনও পেয়েছেন দুই উইকেট। অন্যদিকে তাইজুল ইসলাম ও নাঈম হাসান ছিলেন উইকেট শূন্য।

আজকের দিনের দ্বিতীয় সেশনের শুরুতে প্রথম বলেই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইকেট হারান শামার জোসেফ। হাসানের ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতির লেংথ বলটি পিচে পড়ে ভেতরের দিকে ঢুকে আসে। লেগ সাইডে সরে গিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন জোসেফ। তবে বলের গতিপথ বুঝে ওঠার আগেই সেটি আঘাত হানে তার মিডল ও লেগ স্টাম্পে। ছিটকে যায় দুই স্টাম্প, আর তাতেই সাজঘরে ফেরেন জোসেফ। এই উইকেটের মধ্য দিয়ে নিজের ষষ্ঠ শিকার পূর্ণ করেন হাসান।

এদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে স্টাম্পিং করে উইকেট নেন হাসান। উইকেটকিপার লিটন দাস দারুণ দক্ষতায় বল ধরে স্টাম্পিং করেন। এছাড়া আরও একটি বিরল রেকর্ড গড়েন হাসান। নাথান লায়নের পর দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে নিজের প্রথম পাঁচটি পাঁচ উইকেট অর্জন করেন এই ডানহাতি পেসার।

হাসানের তোপে প্রথম সেশনে টাইগারদের দুর্দান্ত শুরু

এই সেশনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ধাক্কাগুলো দিয়েছেন হাসান মাহমুদ। তার পেস ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। 

এদিকে মেহেদী হাসান মিরাজও পেয়েছেন একটি উইকেট। তবে লাঞ্চের ঠিক আগে আরও একটি উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন তিনি। সেশনের শেষ বলে তার করা ডেলিভারিতে এলবিডব্লিউ হন শামার জোসেফ। আম্পায়ারও আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জোসেফ। ফলে দিনের প্রথম সেশনের শেষ বলে আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন আমির জাঙ্গু। তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান। এ ছাড়া কেভিন উইকহ্যাম করেছেন ৬১ এবং জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে এসেছে ৫১ রান। জশুয়া বিশপের সংগ্রহ ২৩।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৮৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ পেয়েছেন ২ উইকেট। মিরাজের শিকার ১ উইকেট। তবে তাইজুল ইসলাম ও নাঈম হাসান এখনো উইকেটের দেখা পাননি।

আবারও পাঁচ উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ

বারও বল হাতে দ্যুতি ছড়ালেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম পাঁচ উইকেটের কীর্তি। তবে দেশের মাটিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন এই পেসার।

হাসানের শিকারে পরিণত হয়েছেন কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে স্পিনারদের মধ্যে একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে তার শিকার হয়েছেন জাস্টিন গ্রিভস।

দ্বিতীয় দিনের শুরুতেই হাসানের ঝলক, চাপে ওয়েস্ট ইন্ডিজ

নতুন বলে যেন জ্বলে উঠলেন হাসান মাহমুদ। দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারেই তুলে নেন জোড়া উইকেট। টানা তিন বলে তিনটি উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। তবে হ্যাটট্রিকটি আর পূর্ণ হয়নি। রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করেছিল।  তবে এর আগের দুই বলে কোনো রিভিউয়ের সুযোগই ছিল না। দুর্দান্ত এক ডেলিভারিতে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করেন হাসান। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। দুটোই ছিল নিখুঁত লাইন ও লেংথের দারুণ ডেলিভারি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

০৯ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬
হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স
  2. চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা
  3. জরিমানা গুনতে হচ্ছে তাওহিদ হৃদয়কে
  4. মাত্র ১৩ ওভারেই সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তানের জয়
  5. জেলের ১১৩ ইউরোতেই সুখ খুঁজে পান আলভেজ!
  6. দক্ষিণ আফ্রিকা সিরিজে কি ফিরছেন নাহিদ রানা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x