Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মেসির শেষ ম্যাচের জার্সিতে আসছে বিশেষ চমক
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
মেসিকে নিয়ে স্কালোনির আক্ষেপ
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্কে মুখ খুললেন ইয়ামাল
মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?

৫০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মেসি!

স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬
২০২১ সালে বার্সেলোনার অনুশীলনে লিওনেল মেসি। ছবি : এএফপি

জাতীয় দল বাদেও ক্লাব ফুটবলেই বর্ণাঢ্য এক ক্যারিয়ার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। বার্সেলোনা থেকে পিএসজি হয়ে বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। যদি প্রশ্ন করা হয়, ক্লাব ক্যারিয়ারে মেসির কোন অধ্যায়টি সেরা? নিঃসন্দেহে উত্তর হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অধ্যায়টা।

মেসি যেদিন বার্সেলোনা থেকে বিদায় নেন, সেদিন বাচ্চা শিশুর মতো পানি ঝঁড়েছিল তার চোখ থেকে। এই ক্লাবের হয়েই ইতি টানতে চেয়েছিলেন তিনি। তবে নানা সংকটে বিদায় নিতে হয় তাকে। সেই বার্সেলোনায় থাকাকালীন চোখ কপালে তোলার মতো একটি তথ্য এবার সামনে এনেছেন ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি।

২০১২ সালে লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে নিজেদের ক্লাবে নিয়ে আসার জন্য চোখ কপালে তোলার মতো এক কাণ্ড করেছিলেন মোরাত্তি। কাতালান সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর বরাতে জানা গেছে, মেসিকে দলে ভেড়াতে সেসময়ে মোরাত্তি ৫০ কোটি বা ৫০০ মিলিয়ন ইউরোর এক বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছিলেন!

তবে মোরাত্তির সেই বিশাল অঙ্কের প্রস্তাব আলোচনার টেবিলে পৌঁছানোরই সুযোগ পায়নি। কারণ, বার্সেলোনার প্রেমে মজে থাকা মেসি লোভনীয় সেই প্রস্তাবের খামটা খুলে পর্যন্ত খুলে দেখেননি।

সেই ঘটনার স্মৃতিচারণ করে মোরাত্তি বলেন, ‘২০১২ সালে আমি একটা পাগলামি করে বসেছিলাম, মেসিকে পেতে আমি ৫০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিলাম। সেসময়ে এই টাকার অঙ্কটা ছিল কল্পনাতীত। চুক্তি নিয়ে কথা বলতে আমি ইন্টারের সহ-সভাপতিকে সোজা বার্সেলোনায় পাঠিয়েছিলাম। কিন্তু মেসি প্রস্তাবের কাগজটি খুলে পর্যন্ত দেখেননি, এমনকি টাকার অঙ্ক কত ছিল সেটাও জানতে চাননি। কোনো ধরনের বিস্তারিত না জেনেই তিনি সোজা সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’

পরবর্তীতে খোদ মেসির সঙ্গে সরাসরি কথা হয়েছিল মোরাত্তির। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে মেসি সেসময় তাকে বলেছিলেন, ‘আমার প্রতি আপনার এই আগ্রহ এবং সম্মান প্রদর্শনের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। তবে আমি বার্সেলোনাতেই আমার পুরো ফুটবল ক্যারিয়ার শেষ করতে চাই।’

যদিও মোরাত্তি শুরু থেকেই জানতেন যে মেসির মনজুড়ে শুধু বার্সাই রয়েছে। তবুও বিপুল পরিমাণ অর্থের হাতছানি দিয়ে তাকে প্রলুব্ধ করার শেষ চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ক্লাবটির প্রতি ভালোবাসার কারণে মেসিকে বার্সেলোনা ছাড়ার সেই অবস্থান থেকে একচুলও নড়ানো সম্ভব হয়নি।

অবশ্য পরবর্তীতে ফুটবলপ্রেমীদের সেই আক্ষেপ সত্যি হয়েছিল। আর্থিক সংকটের কারণে ক্লাবটি সময়মতো চুক্তি নবায়ন করতে না পারায় ২০২১ সালে বাধ্য হয়েই প্রিয় বার্সেলোনা ছেড়ে বিদায় নিতে হয় মেসিকে। এরপর ফ্রি ট্রান্সফারে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন তিনি।

ফরাসি ক্লাবটিতে অবশ্য সময়টা ভালো কাটেনি মেসির। যেকারণে খুব বেশি দিন পিএসজির হয়ে খেলা হয়নি মেসির। সেখান থেকে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ফলে বার্সেলোনার হয়েই নিজের বুট জোড়া তুলে রাখার সেই আজীবন স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে যায় মেসির।

ক্যারিয়ারের সিংহভাগ সোনালী সময় কাতালান ক্লাবেই কাটিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা ও সবচেয়ে সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি জিতিয়েছেন অসংখ্য শিরোপা। লুইস সুয়ারেজ এবং নেইমারকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণাত্মক ত্রয়ী ‘এমএসএন’।

লিওনেল মেসি বার্সেলোনা

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

২০ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে তার প্রাপ্য সম্মান দেবে বার্সালোনা
১৭ সেপ্টেম্বর ২০২৬
মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?
১৬ সেপ্টেম্বর ২০২৬
ব্যালন ডি’অর জয়ে কার সম্ভাবনা কত শতাংশ?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছন্নছাড়া ফুটবল খেলে মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ
  2. মালয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
  3. ঐতিহাসিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন দেখা
  4. শুক্রবার ঐতিহাসিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
  5. বাউন্সি উইকেটে সূর্যবংশীর পরীক্ষা দেখতে চান কিউই কোচ
  6. ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ওহাশির সোনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x