Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
আরও খবর
অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
অস্ট্রেলিয়ানদের ওপর তাণ্ডব চালিয়ে সমতা ফেরাল ইংল্যান্ড
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স
ব্যানক্রফটের বক্তব্যের পরও নিজের অবস্থানে অনড় কামিন্স

বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!

স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
নাথান লিয়ঁ। ছবি: সিএ

ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে হারাতে বোলারদের অস্ত্র বল। কিন্তু সেই বলকেই যদি কৌশলে বিকৃত করার চেষ্টা চলে, তাহলে প্রশ্ন ওঠে ক্রিকেটের সততা নিয়ে।২০১৮ সালের আলোচিত স্যান্ডপেপারগেট কাণ্ডের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এরই মধ্যে সামনে এসেছে আরও এক বিস্ফোরক অভিযোগ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাকি বল বিকৃতির নতুন কৌশল নিয়ে আলোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। আর সেই বিতর্কে এবার জড়িয়ে পড়েছে অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ঁর নাম!

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সামনে এলো অস্ট্রেলিয়ার ক্রিকেটের পর্দার আড়ালে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার তথ্য। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্যান্ডপেপারগেট কাণ্ডের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ চলাকালে বলের ওপর মিন্ট ব্যবহারের প্রস্তাব উঠেছিল দলের ভেতরেই। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই টেস্টে অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার সতীর্থদের কাছে জানতে চেয়েছিলেন, কার কাছে মিন্ট রয়েছে।

অভিজ্ঞ সাংবাদিক জেরার্ড হোয়াটলি চলতি সপ্তাহে প্রথম বিষয়টি সামনে আনেন। তার দাবি, সেই সময় উইকেট পেতে বেশ সমস্যায় পড়ছিল অস্ট্রেলিয়া। এরপর একজন বিকল্প ফিল্ডারকে ক্রিকেটারদের ব্যাগে লাল রঙের মিন্ট খুঁজতে পাঠানো হয়েছিল। তবে বিষয়টি বুঝতে পেরে দ্রুত সেই উদ্যোগ বন্ধ করে দেন তৎকালীন অধিনায়ক টিম পেইন।

ঘটনাটি জানার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। দিনের খেলা শেষে সাজঘরে ক্রিকেটারদের রীতিমতো ধমক দেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন টুপি তুলে নিয়ে নিজের পেছনে ঘষেছিলেন ল্যাঙ্গার। ক্রিকেটারদের এমন আচরণে দেশের ক্রিকেটের সম্মান কীভাবে ক্ষুণ্ন হচ্ছে, সেটিই বোঝাতে চেয়েছিলেন তিনি।

কোড স্পোর্টসের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বলের ওপর মিন্ট ব্যবহারের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ট্রাভিস হেড। তখন সদ্য টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। সতীর্থদের এমন প্রস্তাব শুনে তিনি নাকি বলেছিলেন, 'আপনারা কি সত্যিই এমন কিছু ভাবছেন? আমরা আবার সেই নোংরা কাজ করতে যাচ্ছি না!'

তবে এই ঘটনায় নাথান লিয়ঁর ভূমিকা ঠিক কী ছিল, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তিনিই কি সত্যিই বলের ওপর মিন্ট ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন, নাকি নিছক মজার ছলে কথাটি বলেছিলেন, তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও নিশ্চিত হয়নি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় বিশ্ব ক্রিকেটে তীব্র সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন এই অভিযোগ সামনে আসায় আবারও প্রশ্নের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভাবমূর্তি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল নাথান লিয়ঁ বল টেম্পারিং কাণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
২১ নভেম্বর ২০২৬
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
২০ নভেম্বর ২০২৬
খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন সুমাইয়া
  2. বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড
  3. টেস্টে বছরের সেরা পাঁচে তিন বাংলাদেশি
  4. তিন মাসে শুধুই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ
  5. মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
  6. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x