Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
আরও খবর
মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
যে ৭৪ জন ফুটবলারে আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখছেন স্কালোনি
তিক্ত হয়ে উঠেছে মেসি ও এএফএর সম্পর্ক
কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
উরুগুয়ের কাছে হেরে একাদশে পাঁচ পরিবর্তন আনছে আর্জেন্টিনা

রিয়ালের দরজা খোলা, তবু ফিরতে নারাজ নিকো পাজ!

স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৪৫, ২৭ নভেম্বর ২০২৬
নিকো পাজ। ছবি : এএফএ

ইউরোপীয় ফুটবলে নিজের সামর্থ্যের জানান দিয়ে আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টাইন তরুণ নিকো পাজ। একদিকে তাকে ফেরানোর সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের হাতে, অন্যদিকে প্রতিভাবান এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই জায়ান্টের আগ্রহের মাঝেও আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন পরিকল্পনা করছেন কোমোর এই তারকা। রিয়ালে ফিরতে কিংবা ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমাতে এখনই তাড়াহুড়ো নেই তাঁর। 

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, কোমো ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় পার করছেন পাজ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১১ গোল। এর মধ্যে গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই জোড়া গোল করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সই ইংলিশ ক্লাবটির নজর আরও গভীর করেছে।

২০২৪ সালে মাত্র ৬০ লাখ ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে পাজকে দলে ভেড়ায় কোমো। তবে চুক্তিতে বিশেষ শর্ত রেখেছিল স্প্যানিশ জায়ান্টরা। পরবর্তী তিন গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের। সে ক্ষেত্রে প্রথম বছর ৮০ লাখ, দ্বিতীয় বছর ৯০ লাখ এবং তৃতীয় বছর ১ কোটি ইউরো খরচ করতে হতো তাদের।

তবে গত জুনে দুই ক্লাবের মধ্যে চুক্তির শর্তে বড় পরিবর্তন আসে। নতুন সমঝোতা অনুযায়ী, পাজকে ফিরিয়ে নিতে রিয়াল মাদ্রিদকে গুনতে হবে ৮ কোটি ইউরো। এই বাই-ব্যাক সুবিধা কার্যকর করা যাবে কেবল ২০২৭ সালে। অন্যদিকে, কোমো চাইলে ৬ কোটি ইউরোর বিনিময়ে তাঁকে ছাড়তে পারে।

কিন্তু অর্থের হিসাব কিংবা রিয়ালের হাতছানি, কোনোটিই আপাতত পাজকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করছে না। দ্য অ্যাথলেটিকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিয়ালে ফিরতে এখনই আগ্রহী নন ২২ বছর বয়সী এই ফুটবলার। তবে স্প্যানিশ ক্লাবটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও নিয়মিত খেলার নিশ্চয়তা পেলে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে পারেন তিনি। এখন পর্যন্ত রিয়ালের পক্ষ থেকে এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

রিয়াল বাই-ব্যাক ক্লজ কার্যকর না করলে স্বাভাবিক নিয়মে পাজকে বিক্রি করার সুযোগ থাকবে কোমোর হাতে। যদিও তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লাব ২০২৫ সালে টটেনহাম হটস্পারের মতো জোরালো প্রস্তাব দেয়নি। তাছাড়া রিয়ালের বিশেষ চুক্তির শর্ত থাকায় অন্য ক্লাবগুলোর জন্যও তাকে দলে ভেড়ানোর বিষয়টি সহজ নয়।

এদিকে পাজকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের অন্যতম কারণ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ভবিষ্যৎ। পর্তুগিজ মিডফিল্ডার সম্প্রতি জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে আছে। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি রয়েছে তার। তবে চাইলে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে পারবে ইংলিশ ক্লাবটি।

ব্রুনো শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ড ছাড়লে তার জায়গায় একজন সৃজনশীল মিডফিল্ডার প্রয়োজন হবে ইউনাইটেডের। সেই সম্ভাবনা মাথায় রেখেই পাজকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছে তারা। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও বৈশ্বিক আকর্ষণ আর্জেন্টাইন তরুণকে প্রলুব্ধ করতে পারে। যদিও সূত্রের দাবি, আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার বিষয়টিও তাঁর অগ্রাধিকারে নেই।

পাজের পরবর্তী গন্তব্য নির্ধারণে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও বড় ভূমিকা রাখতে পারে। ইউনাইটেড কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গে একই এজেন্টের অধীনে থাকাও সম্ভাব্য দলবদলে প্রভাব ফেলতে পারে। তবে তাঁকে পেতে শুধু রিয়াল ও ইউনাইটেডের মধ্যেই লড়াই সীমাবদ্ধ থাকবে না। আরও কয়েকটি ক্লাব আগ্রহ দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই পজিশনের জন্য বিকল্প খেলোয়াড়দেরও বিবেচনায় রেখেছে ইউনাইটেড।

আর্জেন্টিনা ফুটবল দল নিকো পাজ

সংশ্লিষ্ট সংবাদ: আর্জেন্টিনা ফুটবল দল

২৬ নভেম্বর ২০২৬
মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
২১ নভেম্বর ২০২৬
যে ৭৪ জন ফুটবলারে আর্জেন্টিনার ভবিষ্যৎ দেখছেন স্কালোনি
১৮ নভেম্বর ২০২৬
কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন সুমাইয়া
  2. বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড
  3. টেস্টে বছরের সেরা পাঁচে তিন বাংলাদেশি
  4. তিন মাসে শুধুই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ
  5. মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
  6. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x