Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ১৯ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ১৯ জুলাই ২০২৬
আরও খবর
চ্যাম্পিয়ন্স লিগের ড্র: কার মুখোমুখি কে?
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
হঠাৎ দুঃখপ্রকাশ স্কালোনির, কিন্তু কেন?

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি ফুটবলার কোন ক্লাবের?

স্পোর্টস ডেস্ক
১১:০৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ১৯ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ১৯ জুলাই ২০২৬
স্পেন ফুটবল দল। ছবি : এএফপি

বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্ব ফুটবলের সেরা তারকাদের মিলনমেলা। তবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে কোনো একক ফুটবলার নন, বরং একটি ক্লাব। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা। ফাইনালের দুই দলের মধ্যে সবচেয়ে বেশি আট ফুটবলার খেলছেন কাতালান ক্লাবটির হয়ে। ফলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও স্পষ্ট হয়ে উঠেছে বার্সেলোনার আধিপত্য।

স্পেনের বিশ্বকাপ দলে বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন লামিনে ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস, গাভি, পাও কুবার্সি, এরিক গার্সিয়া এবং গোলরক্ষক হোয়ান গার্সিয়া। একাদশে সবাই সুযোগ না পেলেও স্পেনের বর্তমান স্কোয়াডের বড় একটি অংশজুড়েই রয়েছে কাতালান ক্লাবটির ছাপ। বিশেষ করে লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল, পেদ্রি, গাভি ও কুবার্সি এখন স্পেনের নতুন প্রজন্মের পরিচিত মুখ।

পুরো বিশ্বকাপজুড়েই বার্সেলোনার ফুটবলাররা ছিলেন স্পেনের সাফল্যের অন্যতম ভিত্তি। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব পর্যন্ত ইয়ামালের গতিময় আক্রমণ, পেদ্রির নিখুঁত পাসিং, দানি ওলমোর সৃজনশীলতা এবং কুবার্সির দৃঢ় রক্ষণ স্পেনকে এগিয়ে নিয়েছে প্রতিটি ধাপে। সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারানোর ম্যাচেও ইয়ামাল ও ওলমো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরো টুর্নামেন্টে তাদের ধারাবাহিক পারফরম্যান্সই স্পেনকে এনে দিয়েছে ফাইনালের টিকিট।

বার্সেলোনার জন্য এমন দৃশ্য অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে স্পেন যখন প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তখনও জাতীয় দলের মেরুদণ্ড ছিলেন বার্সেলোনার একঝাঁক ফুটবলার। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লেস পুয়োল, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, পেদ্রো রদ্রিগেজ, ডেভিড ভিয়া ও ভিক্টর ভালদেসদের সেই প্রজন্ম বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দল হিসেবে স্বীকৃত। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেনের দলে আট বার্সেলোনা ফুটবলারের উপস্থিতি ফিরিয়ে এনেছে সেই সোনালি স্মৃতি।

ফাইনালের অপর প্রান্তেও রয়েছে বার্সেলোনার আরেকটি শক্তিশালী সংযোগ। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি লা মাসিয়ার সবচেয়ে সফল গ্র্যাজুয়েট এবং বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। ক্লাবটির জার্সিতে তিনি জিতেছেন ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপসহ মোট ৩৫টি শিরোপা। তাই বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে উঠুক কিংবা মেসির আর্জেন্টিনার হাতে– ফাইনালের গল্পে বারবার ফিরে আসবে বার্সেলোনার নাম।

বিশ্বকাপ শুরুর সময় সবচেয়ে বেশি খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর অন্যতম ছিল বার্সেলোনা। টুর্নামেন্টের শেষ দিনে এসে সেই প্রতিনিধিত্ব আরও অর্থবহ হয়ে উঠেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শিরোপার জন্য লড়বে দুই দেশ। কিন্তু ক্লাব ফুটবলের প্রতিনিধিত্বে সবচেয়ে বড় জয়টা যেন আগেই নিশ্চিত করেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল দল বার্সেলোনা

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা তৃতীয় জয় পেল উড়ন্ত রিয়াল মাদ্রিদ
  2. মেসিকে নিয়ে যা বললেন ক্যাসেমিরো
  3. অবশেষে নতুন ঠিকানায় নাম লেখালেন মার্টিনেজ
  4. ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফুটবলারকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস
  5. ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে গেছে : দাবি মরিনিওর
  6. নাটকীয় ম্যাচ হেরে বিদায় নিল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x