তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে আজ মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে একাদশে বড় পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস একাদশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।
চোট কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর রক্ষণভাগে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। গত ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা আজ পেশির সমস্যার কারণে থাকছেন মাঠের বাইরে।
আক্রমণভাগে লাওতারো মার্তিনেজের পরিবর্তে জায়গা পেয়েছেন হুলিয়ান আলভারেজ। টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে ছন্দে থাকলেও গত ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লাওতারো। অন্যদিকে, গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় আলভারেজকে আজ শুরু থেকেই মাঠে নামানো হচ্ছে।
মিডফিল্ডে ছন্দ ফেরাতে তৃতীয় পরিবর্তনটি এনেছেন স্কালোনি। গত ম্যাচে মাঝমাঠের দুর্বলতা কাটাতে বদলি হিসেবে নেমে আলো ছড়িয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আজ তিনি শুরু থেকেই থাকছেন, আর জায়গা হারিয়েছেন থিয়াগো আলমাদা।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

স্পোর্টস ডেস্ক