সিলেট টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। আজ শনিবার (১৬ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সফরকারীদের সামনে ম্যাচটি মান রক্ষার।
ঢাকায় প্রথম টেস্টে দাপুটে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। সর্বশেষ সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে পড়া সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। পেসার ইবাদত হোসেনকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে। সিলেটের ঘাসের উইকেটে বাঁহাতি এই পেসার পরীক্ষা নিতে পারেন পাকিস্তানি ব্যাটারদের।
অন্যদিকে, পাকিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ বাবর আজম।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক