Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:০১, ২৬ ডিসেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:০১, ২৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয়যাত্রা
বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএল : সেরার পুরস্কার গেল যাদের হাতে
চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল রাজশাহী
বিপিএল ফাইনাল: তামিমের শতকে চট্টগ্রামকে চ্যালেঞ্জ জানাল রাজশাহী

শান্তর ব্যাটে চড়ে সহজ জয় রাজশাহীর

স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:০১, ২৬ ডিসেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৮:৫০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:০১, ২৬ ডিসেম্বর ২০২৫
রাজশাহীকে জেতানোর পথে দুরন্ত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি

রান তাড়ায় শেষ ওভার পর্যন্ত খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স—স্কোরবোর্ড বলবে সেই কথা। তবে ১৯১ রানের পিছু ছুটে রাজশাহী হারিয়েছে মাত্র দুই উইকেট। নাজমুল হোসেন শান্তর প্রথমে ধীর, পরে দুরন্ত ব্যাটিংয়ে বিপিএলের দ্বাদশ আসর জয় দিয়ে শুরু করেছে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান করে সিলেট। জবাবে ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে রাজশাহী।

বড় লক্ষ্য তাড়ায় দ্রুত উইকেট হারায় রাজশাহী। দলীয় ১৯ রানে ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নেন। ৮ বলে ১০ রান করে খালেদ আহমেদের বলে হযরতউল্লাহ জাজাইয়ের হাতে ধরা পড়েন। ৬২ রানে আউট হন সাহিবজাদা ফারহান। ১৯ বলে ২০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে খালেদের হাতে ক্যাচ তোলেন ফারহান।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি রাজশাহীকে। মুশফিকুর রহিমকে নিয়ে তৃতীয় উইকেটে থিতু হন অধিনায়ক শান্ত। দুজনে গড়েন অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি। ৬০ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন শান্ত। তার সেঞ্চুরির পাশাপাশি মুশফিক তুলে নেন ফিফটি। ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে।

সিলেটের পক্ষে একটি করে উইকেট নেন খালেদ ও মিরাজ।

ব্যাটিংয়ে সিলেচটকে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন রনি তালুকদার ও সাইম আইয়ুব। ৪.১ ওভারে আসে ৩৬ রান। ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ করে থামেন আইয়ুব। বিনুরা ফার্নান্দোর বলে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। অপর ওপেনার রনি তালুকদারকে বোল্ড করে সন্দ্বীপ লামিচানে। ৩৪ বলে চারটি চারে ৪১ রান আসে রনির ব্যাট থেকে।

ওয়ানডাউনে নামা হযরতউল্লাহ জাজাই ১৮ বলে ২০ করে শিকার হন লামিচানের। চতুর্থ উইকেটে ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন। পাদপ্রদীপের সবটুকু আলো নিজের দিকে টেনে নেন তিনি। রাজশাহীর বোলারদের শাসিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটান। ৩৩ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন।

ইমনের সঙ্গে জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। চতুর্থ উইকেটে আসে ৮৬ রান। ইনিংসের এক বল বাকি থাকতে রান আউট হন আফিফ। এর আহগে ঝড় তোলেন মাঠে। ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রান করেন আফিফ। ইনিংসের শেষ বলে লেগবিফোরের ফাঁদে পড়েন ইথান ব্রুকস, তাকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব।

রাজশাহীর পক্ষে লামিচানে দুটি এবং ফার্নান্দো ও সাকিব নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট টাইটান্স : ২০ ওভারে ১৯০/৫ (সাইম ২৮, রনি ৪১, জাজাই ২০, আফিফ ৩৩, ইথান ০, ইমন ৬৫*; মেহরব ৪-০-৩৪-০, বিনুরা ৪-০-৩১-১, সাকলাইন ৩-০-৩৩-০, লামিচানে ৪-০-৩৮-২, নাওয়াজ ১-০-৯-০, সাকিব ৪-০-৪৩-১)

রাজশাহী ওয়ারিয়র্স : ১৯.৪ ওভারে ১৯২/২ (ফারহান ২০, তামিম ১০, শান্ত ১০১*, মুশফিক ৫১*; আমির ৪-০-৩০-০, নাসুম ৪-০-৩৩-০, খালেদ ৩-০-৩০-১, সাইম ১-০-১২-০, রুয়েল মিয়া ৩.৪-০-৩১-০, মিরাজ ৩-০-৩৯-১, ইথান ১-০-১৫-০)

বিপিএল রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্স
২০ জানুয়ারি ২০২৬
শেষ ওভারে রাজশাহীকে হারিয়ে ফাইনালে প্রথম দল চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের বিপক্ষে সাদামাটা পুঁজি রাজশাহীর
২০ জানুয়ারি ২০২৬
শেষ বলের থ্রিলারে কোয়ালিফায়ারে সিলেট
২০ জানুয়ারি ২০২৬
এলিমিনেটর ম্যাচে রংপুরকে অল্পতে আটকাল সিলেট
২০ জানুয়ারি ২০২৬
টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট
১৯ জানুয়ারি ২০২৬
বিপিএলের প্লে-অফ শুরু মঙ্গলবার
১৯ জানুয়ারি ২০২৬
ঢাকার উইকেটের কঠোর সমালোচনায় পাকিস্তানি পেসার
১৮ জানুয়ারি ২০২৬
জয়ে রাঙিয়ে টুর্নামেন্ট শেষ করল ঢাকা ক্যাপিটালস
১৮ জানুয়ারি ২০২৬
অবশেষে হাসল সাইফের ব্যাট, লড়াকু পুঁজি ঢাকার
১৮ জানুয়ারি ২০২৬
টস হেরে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিং করবে ঢাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী করবে আইসিসি?
  2. ভারতকে ধাক্কা দিয়ে বিশ্বকাপ ইস্যুতে যে সিদ্ধান্ত পাকিস্তানের
  3. ময়মনসিংহে হচ্ছে ব্যয়বহুল অলিম্পিক কমপ্লেক্স
  4. জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে আলকারাজের ইতিহাস
  5. আজই চূড়ান্ত হবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য?
  6. বিসিবির নতুন টুর্নামেন্ট : কোন দলে খেলবেন কারা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x