Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
ক্রীড়া প্রতিবেদক
১৯:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪১, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৯:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪১, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ডোপ টেস্ট নিয়ে মুখ খুললেন স্বর্ণজয়ী মাবিয়া
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন কি না, জানালেন মাবিয়া
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
নিষিদ্ধ হলেন ভারোত্তোলক মাবিয়া
এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

ময়মনসিংহে হচ্ছে ব্যয়বহুল অলিম্পিক কমপ্লেক্স

ক্রীড়া প্রতিবেদক
১৯:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪১, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৯:২৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪১, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : এনটিভি অনলাইন

বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাথলেটিকসে তেমন সুযোগ-সুবিধা নেই বললেই চলে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও (বিওএ) চলছে অনেকটা থাকা না থাকার মতো। তবে, দিন বদলের হাওয়া লেগেছে। বিশাল ব্যয়ে ময়মনসিংহের ত্রিশালে তৈরি হতে চলেছে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এই অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান ও বিওএ’র সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার এবং ময়মনসিংহ শহর থেকে ২৬ কিলোমিটার দূরে বিশাল এই অলিম্পিক কমপ্লেক্সের অবস্থান। সেনাবাহিনীর ১৭৩.২ একর জায়গায় এটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমপ্লেক্সে যাতায়াতের জন্য আরো ৯ একর জায়গা সেনাবাহিনী নিজ অর্থায়নে কিনেছে।

অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপনে প্রকল্প পরিচালক কর্ণেল মো. কুতুবউদ্দিন মাস্টারপ্ল্যান প্রদর্শন করেন। ফুটবল, হকি, টেনিস, অ্যাথলেটিক্স, আবাসন, মিডিয়া সেন্টার, পার্কিং, শুটিংসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ইনডোর, আউটডোর মিলিয়ে এই কমপ্লেক্সে আয়োজন করা যাবে ৩৩টি খেলা। ক্রিকেট, গলফ, রোইং এর মতো হাতে গোণা কয়েকটি খেলাই শুধু বাদ থাকছে। যদিও সেনাপ্রধান ক্রিকেট নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে, মূল নকশায় কিছুটা পরিবর্তন আনা হবে, মিলেছে এমন আভাসই।

প্রাথমিকভাবে প্রায় ২ হাজার কোটি টাকা দিয়ে শুরু হলেও এর প্রকল্প ব্যয় অনেক। সম্ভাব্য ব্যয় ও সময়সীমা নিয়ে স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রাথমিকভাবে প্রকল্প ১ (একটি ইনডোর স্টেডিয়াম, জমি উন্নয়ন ও অন্যান্য) করতে ২ হাজার কোটি টাকা লাগবে। সেটা হতে ২ থেকে আড়াই বছর লাগবে। পুরো মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে ৩৪-৩৮ হাজার কোটি টাকা লাগবে। পরবর্তী সরকার এটি গুরুত্ব দিলে এবং অর্থ একসঙ্গে পাওয়া গেলে ৫-৬ বছরে কাজ শেষ করা সম্ভব হতে পারে।

সভাপতির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমাদের তরুণ সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী। তারা ফ্যাসিলিটিজ পায় না। কাজ শুরু হলে শেষ হবে। শাটল ট্রেন হলে এখানে যাতায়াতে আরও সুবিধা হবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে হবে। জাতীয় প্রতিযোগিতাও হবে। অন্য সময়ে সেনাবাহিনী অনুশীলন করবে। অলিম্পিক এসোসিয়েশন ও আর্মির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে শিগগিরই।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ওয়াকার-উজ-জামান অ্যাথলেটিকস

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

২৬ জুন ২০২২
পদ্মা সেতুর পাশে হবে ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স
১০ জুন ২০২২
সেনাপ্রধানের সভাপতিত্বে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
  1. এবার জুটি ভাঙলেন রিশাদ
  2. টাইট বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
  3. প্রথম পাওয়ার প্লে বাংলাদেশের অনুকূলে
  4. প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
  5. বিসিবির ক্যাপ্টেনস কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা
  6. নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x