এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা

এশিয়ান গেমসকে সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। কয়েক দিনের অনুশীলনের পর আজ (২১ সেপ্টেম্বর) দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচেও নেমেছিলেন ক্রিকেটাররা। জাপানের আইচি নাগোয়ায় সোনা জয়ের লক্ষ্য নিয়ে পূর্ণ শক্তির দল সাজানোর পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু চোট সেই প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ...