Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
এনসিএল: শেষ দিনে সাদিকুরের সেঞ্চুরি, আবদুল্লাহ-শিবলির আক্ষেপ
এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
সাত মাস পর ফিরছেন তানজিম সাকিব, খেলবেন ডি থ্রি ট্রফিতে
বিপিএলের বিকল্প হয়ে উঠবে ডি থ্রি?
সাব্বির রহমানসহ ক্যাটাগরি ‘বি’ তে কার দাম কত?

এনসিএলের নতুন সংস্করণের খেলা হবে পাঁচ ভেন্যুতে

স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া ক্রিকেটারদের অন্যতম আয়ের উৎস জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)। ঘরোয়া এই প্রতিযোগিতার ২০২৬-২৭ মৌসুম শুরু হতে যাচ্ছে চারদিনের ফরম্যাট দিয়ে। আগামী ৩ অক্টোবরে দেশের মোট চারটি ভেন্যুতে গড়াবে এনসিএলের প্রথম একাদশ চ্যাম্পিয়নশিপের আট দলের খেলা।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুম হবে নতুন সংস্করণে। ৩ অক্টোবর প্রথম একাদশের ম্যাচ শুরু হওয়ার পর ৭ অক্টোবর থেকে ঢাকার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। বিকেএসপি, পিকেএসপি ও বসুন্ধরার ভেন্যুতে গড়াবে টুর্নামেন্টের লড়াই।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ২৮তম চারদিনের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দেশের আটটি বিভাগীয় দলকে নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস।

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা।

একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

এর আগে গত এপ্রিলে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। সে সময় ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগের অসম বণ্টনের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।

তার মতে, জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল, বিসিএল ও এনসিএলের মতো একাধিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে থাকা ক্রিকেটারদের জন্য নির্ধারিত লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ তুলনামূলকভাবে কম। মূলত কাউন্টি ক্রিকেটের নিয়মেই এই সংস্করন যুক্ত করতে চান বিসিবি সভাপতি। 

এর ফলে নিচের স্তর থেকে জাতীয় দলে উঠে আসার পথও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি খেলোয়াড়কে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দিতে চায় বিসিবি।

নতুন এই আয়োজন জাতীয় দলের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরে খেলা ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য তুলে ধরার পাশাপাশি নির্বাচকদের নজরে আসার একটি অতিরিক্ত মঞ্চ তৈরি করবে।

এনসিএল বিসিবি

সংশ্লিষ্ট সংবাদ: এনসিএল

০৩ নভেম্বর ২০২৬
শেষ দিনে সাদিকুরের সেঞ্চুরি, আবদুল্লাহ-শিবলির আক্ষেপ
২৫ অক্টোবর ২০২৬
নাঈম-মাহফিজুলের ডাবল, জাকির-মাহিদুলের সেঞ্চুরি
১৩ অক্টোবর ২০২৬
৮ বছর পর সেঞ্চুরি করে রাজশাহীকে বাঁচালেন সাব্বির, মুরাদের ২০০ উইকেট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাঠে আঘাত পেয়ে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার
  2. দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর যে আক্ষেপ শান্তর
  3. দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা
  4. হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
  5. ‘কাকে কার সঙ্গে তুলনা করছেন, এটা মাথায় রাখতে হবে’
  6. ঐতিহাসিক লর্ডসে নেপালের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x